করোনা আবহে বাড়িতেই স্বাধীনতা দিবসের দিন এই দশটি গান শুনে দেশপ্রেম চাঙ্গা করে তুলুন

করোনা আবহে বাড়িতেই স্বাধীনতা দিবসের দিন এই দশটি গান শুনে দেশপ্রেম চাঙ্গা করে তুলুন

ভারতীয় সিনেমার অবিচ্ছেদ্দ্য অঙ্গ হল গান। যে কোনও প্রজন্মের সিনেমাই হোক না কেন, গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সিনেমার চরিত্রের মধ্য দিয়ে গানের সেই আবেগ আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। পুরনো হোক বা নতুন গান, তা যদি শ্রুতি মধুর হয়, তবে তা বহুদিন পর্যন্ত মনে ছাপ ফেলে যায়, তার সঙ্গে সেই সিনেমাও।

প্রত্যেক বছর ভারত গৌরবের সঙ্গে পালন করে স্বাধীনতা দিবস। এ বছরও তার ব্যতিক্রম হবে না ঠিকই, তবে সেই আড়ম্বর লক্ষ্য করা যাবে না, কারণ করোনা ভাইরাস মহামারি। তবে এ দিনকে উপলক্ষ্য করে বলিউডে স্বাধীনতা দিবসের স্বাদ পেতে বহু গান তৈরি করা হয়েছে। যা এখনও দেশপ্রেমের চেতনাকে চাঙ্গা করে তোলে। সেরকমই দেশভক্তির ১০টি বলিউড গানের কথা তুলে ধরা হল, যার শব্দ শ্রোতা বহু বছর পর্যন্ত ভুলতে পারবে না।

‌সন্দেশ আতে হ্যয় (‌বর্ডার)‌

‌সন্দেশ আতে হ্যয় (‌বর্ডার)‌

জে পি দত্তা পরিচালিত বর্ডার ছবির এই গানটি শুনলে সত্যিই ভারতীয় সেনাদের সংগ্রামের কথা মনে পড়ে যায়। পরিবার-প্রিয়জনের থেকে চিঠি পাওয়ার পর এই গান গেয়ে তাঁরা আনন্দে মেতে ওঠে। গীতিকার জাভেদ আখতার ও অনু মালিকের সুরে এই দারুণ গানটি সত্যিই ভোলার নয়।

মেরে দেশ কি ধরতি (‌উপকার)‌

মেরে দেশ কি ধরতি (‌উপকার)‌

অনেক পুরনো দেশভক্তির গান ‌মেরে দেশ কি ধরতি,যা মনোজ কুমার অভিনীত উপকার ছবির। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় দেশে উৎপাদনের হার কমে যাওয়ার ফলে খাদ্যশষ্যের ঘাটতি দেখা দিয়েছিল। ততক্ষণে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কৃষকদের উৎসাহিত করার জন্য ‘‌জয় জওয়ান জয় কিষান'‌ স্লোগানের সৃষ্টি করেন, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য। ‘মেরে দেশ কি ধরতি গানটি সেই সময়ের আবেগকে যথাযথভাবে তুলে ধরেছে।

রঙ দে বসন্তী (‌রঙ দে বসন্তী)‌

রঙ দে বসন্তী (‌রঙ দে বসন্তী)‌

আমির খান অভিনীত এই সিনেমায় দলের মেহেন্দির গলায় ভাঙ্গরার টুইস্ট দেওয়া রঙ দে বসন্তী গানটি যখনই মিউজিক প্লেয়ারে চালানো হবে প্রতি সময়ই তা প্রত্যেক হৃদয়কেই তেরঙায় রাঙিয়ে দেবে।

আই লাভ মাই ইন্ডিয়া (‌পরদেশ)‌

আই লাভ মাই ইন্ডিয়া (‌পরদেশ)‌

এই গানটি অনেকেরই মনে থাকার প্রধান কারণ হল তা স্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গাওয়া হত। অমরিশ পুরি ও মহিমা চৌধুরির ঠোঁটে এই গানটি যেন প্রাণ খুঁজে পায়, অন্যদিকে আনন্দ বক্সীর শব্দ চয়ন, আপনাকে এই দেশের প্রতি গর্ব বোধ করাতে বাধ্য করবে।

ভারত হামকো জান সে (‌রোজা)‌

ভারত হামকো জান সে (‌রোজা)‌

হরিহরনের গলায় রোজা ছবির এই গানটি শুনতে আবেগপ্রবণ না হয়ে আপনি থাকতে পারবেন না। এ আর রহমানের অসাধারণ সুর আপনার লোম খাঁড়া করে দেবে এবং দেশভক্তিকে আরও দ্বিগুণ করে তুলবে।

চক দে ইন্ডিয়া (‌চক দে ইন্ডিয়া)‌

চক দে ইন্ডিয়া (‌চক দে ইন্ডিয়া)‌

সুখবিন্দর সিংয়ের কন্ঠে যোশওয়ালা গান চক দে ইন্ডিয়া শোনার পর আপনার দেশভক্তি বাড়বে বই কমবে না। এই গানের প্রত্যেকটা শব্দ আপনাকে চনমনে করে দেবে এবং সলিম-সুলেমানের সুর অন্য মাত্রায় নিয়ে যাবে আপনাকে।

অব তুমহারে হাওয়ালে বতন সাথিয়ো (‌হকিকত)‌

অব তুমহারে হাওয়ালে বতন সাথিয়ো (‌হকিকত)‌

মহম্মদ রফির সুরেলা কন্ঠের যাদু ও কৈইফি আজমির শব্দ মাতৃভূমির প্রতি ভারতীয় সেনাদের আত্মত্যাগ ও শহিদ হওয়ার ঘটনাকে তুলে ধরেছে এই গানটি। যা আজও অবিস্মরণীয়।

হ্যয় প্রিত জাহান কি রিত (‌পূরব অউর পশ্চিম)

হ্যয় প্রিত জাহান কি রিত (‌পূরব অউর পশ্চিম)

মনোজ কুমার অভিনীত এই গানে ভারতের বিভিন্ন সংস্কৃতি ও প্রত্যেক ভারতীয় যাতে গর্ববোধ করতে পারে তার জন্য এই গানে যথেষ্ট সেই কারণ রয়েছে।

অ্যায়ে বতন (‌রাজি)‌

অ্যায়ে বতন (‌রাজি)‌

সুনিধি চৌহানের কন্ঠে ও গুলজারের শব্দে এই গান প্রত্যেক ভারতীয়ের হৃদয়কে ছুঁতে বাধ্য করবে। দেশপ্রেমের এক দারুণ অনুভূতি এখানে তুলে ধরা হয়েছে।

ছল্লা (‌উরি:‌ দ্য সার্জিক্যাল স্ট্রাইক)‌

ছল্লা (‌উরি:‌ দ্য সার্জিক্যাল স্ট্রাইক)‌

হাও'‌স দ্য জোশ?‌ হাই স্যার। পাঞ্জাবি ভাঙ্গরা পপ তার সঙ্গে হার্ডকোর রক দেশভক্তির দারুণ অনুপ্রেরণা দেবে আপনাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+