বলিউডের কোন কোন তারকা কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন দেখে নিন এক ঝলকে

বলিউডের কোন কোন তারকা কোভিড–১৯–এ আক্রান্ত

এ বছর করোনা ভাইরাস মহামারিতে আক্রান্ত গোটা দেশের সঙ্গে বলিউডও। দেশের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। যার মধ্যে আবার মুম্বই রাজ্যের মধ্যে শীর্ষস্থানে ছিল। করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই গোটা মুম্বইয়ে লকডাউন জারি হয়ে যায় এবং বলিউডের সব কাজ স্থগিত হয়ে পড়ে। এরই মধ্যে বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে পড়েন।

নীতু কাপুর

নীতু কাপুর

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নীতু কাপুর। তিনি চণ্ডীগড়ে তাঁর আসন্ন ছবি ‘‌যুগ যুগ জিও'‌র শুটিংয়ে ছিলেন। ৪ ডিসেম্বর তাঁর কোরনা টেস্ট পজিটিভ পাওয়া যায়। নীতু সহ এই সিনেমার আরও বেশ কিছুজন কোভিডে আক্রান্ত হওয়ায় ছবির শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। সংক্রমিত ব্যক্তিরা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরই শুটিং ফের শুরু করা হবে।

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

নীতু সিংয়ের সঙ্গে একই ছবির শুটিং করছিলেন বরুণ ধাওয়ানও। ‘‌যুগ যুগ জিও'‌র শুটিং চলাকালীন বরুণও কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁদের সঙ্গে ছবির পরিচালক রাজ মেহতাও করোনা ভাইরাসে আক্রান্ত হন। যদিও ছবির অন্যান্য সদস্য সহ অনিল কাপুর, কিয়ারা আদবানী ও প্রাজেক্তা কোলির রিপোর্ট নেগেটিভ এসেছে।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

মেগাস্টার অমিতাভ বচ্চন ১১ জুলাই তাঁর ভক্তদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার খতা জানান। তিনি লেখেন, ‘‌আমি কোভিড পজিটিভ, হাসপাতালে যাচ্ছি, হাসপাতাল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিবার ও কর্মীদের করোনা টেস্ট হয়েছে, রিপোর্টের অপেক্ষায়। গত দশদিনে আমার সংস্পর্শে আসা সকলে টেস্ট করিয়ে নিন।'‌ অমিতাভ বচ্চনের নানাবতী হাসপাতালে চিকিৎসা চলছিল। কিছুক্ষণ পরই বিগ বি ফের টুইট করে ঘোষণা করেন যে তাঁর পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন ও নাতনি আরাধ্যাও কোভিড পজিচটিভ। তাঁরাও নানাবতী হাসপাতালে ভর্তি হন। একমাত্র কোভিড-১৯ নেগেটিভ ছিলেন জয়া বচ্চন।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

করোনায় আক্রান্ত হন বলিউডের আর এক অভিনেতা অর্জুন কাপুরও। তিনি ইনস্টাতে তাঁর অনুগামীদের এই খবর নিশ্চিত করে জানান যে তিনি উপসর্গবিহীন। অর্জুন লেখেন, ‘‌এটা আমার দায়িত্ব সকলকে জানানো যে আমি করোনা পজিটিভ। আমি ঠিক রয়েছি এবং উপসর্গবিহীন। আমি বাড়িতেই নিজেকে আইসোলেটেড করে রেখেছি চিকিৎসকদের পরামর্শে।'‌ অর্জুন আরও লেখেন, ‘‌আমায় সমর্থনের জন্য আমি সকলকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এবং আমার স্বাস্থ্য সম্পর্কিত সব খবর আমি জানাবো। এখন অসাধারণ এবং অভূতপূর্ব সময় এবং আমার বিশ্বাস মানবজাতি এই ভাইরাসকে অতিক্রম করে ফেলবে।'‌

মালাইকা অরোরা

মালাইকা অরোরা

গত ৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে বিবৃতি জারি করে অর্জুন কাপুরের প্রেমিকা ও অভিনেত্রী মালাইকা অরোরা তাঁর কোভিড পজিটিভ হওয়ার কথা জানান। তিনিও উপসর্গবিহীন ছিলেন এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকছিলেন।

রাজু খের

রাজু খের

অনুপম খেরের ভাই রাজু খের ও তাঁর মা দুলারিও করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাঁদের আক্রান্তের কথা জানিয়ে অনুপম খের টুইটে লেখেন, ‘‌আমি এটা জানাতে চাই যে আমার মায়ের হাল্কা কোভিড-১৯ ধরা পড়েছে। আমরা তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করে দিয়েছি। এর পাশাপাশি আমার ভাই, বৌদি ও ভাইঝিও করোনা পজিটিভ। আমি নিজের করোনা টেস্ট করিয়েছি এবং রিপোর্ট নেগেটিভ এসেছে।

 জেনেলিয়া ডি’‌সুজা

জেনেলিয়া ডি’‌সুজা

২৯ অগাস্ট করোনায় আক্রান্ত হন রীতেশ দেশমুখের স্ত্রী ও অভিনেত্রী জেনেলিয়া ডি'‌সুজা। তিনি তাঁর ভক্তদের জানান যে তিনি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং ২১ দিন ধরে তাঁর মধ্যে কোনও উপসর্গ নেই।

পূরব কোহলি

পূরব কোহলি

গত ৭ এপ্রিল কোভিড পজিটিভ ধরা পড়ে অভিনেতা পূরব কোহলির। তিনি জানিয়েছিলেন যে তাঁর করোনা ভাইরাস ধরা পড়েছে এবং তাঁর লন্ডনে চিকিৎসা চলছে। পূরব এও জানিয়েছেন যে তাঁর মেয়ের প্রথমে করোনা ভাইরাস ধরা পড়ে, তারপর তাঁর স্ত্রী ও তাঁদের ছেলের। তাঁরা সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং ক্রমাগত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

কণিকা কাপুর

কণিকা কাপুর

এ বছরের মার্চ মাসে বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণিকা কাপুরের কোভিড পজিটিভ ধরা পড়ার ফলে তিনি খবের শিরোনামে চলে আসেন। তিনি প্রথম কোনও ভারতীয় তারকা যিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কণিকা কাপুর লন্ডন থেকে ভারতে আসেন এবং উত্তরপ্রদেশের বহু পার্টিতে যোগ দেন। যেখানে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। বেবি ডল খ্যাত গায়িকা কণিকা কাপুর বিদেশ সফর থেকে আসার পর নিজের সফরের ইতিহাস লুকিয়ে যান এবং কোয়ারেন্টাইনে থাকার বদলে তিনি বিভিন্ন পার্টিতে যোগ দিতে শুরু করেন। তাঁর এই গাফিলতি এই মারই ভাইরাস ছড়ানোর অভিযোগে কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।

কৃতি শ্যানন

কৃতি শ্যানন


অভিনেত্রী কৃতি শ্যানন বুধবারই নিশ্চিত করে জানিয়েছেন যে তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। কৃতির করোনা হওয়ার কানাঘুঁষো খবর শোনা গেলেও, ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই এই খবর জানান। কৃতি জানিয়েছেন যে তিনি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন এবং ভালো অনুভব করছেন।

সানি দেওল

সানি দেওল

করোনায় আক্রান্ত সাংসদ-অভিনেত্রী সানি দেওলও। কুলু-মানালির ফার্মহাউসে কয়েকদিনের বিশ্রামের জন্য গিয়েছিলেন কিন্তু মুম্বই ফিরে আসার আগেই তিনি কোভিডে আক্রান্ত হন। কোভিড রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত আরও কয়েক'টা দিন তাঁকে মানালিতেই আইসোলেশনে কাটাতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+