বলিউড ফিল্মে অভিনয়ে আসছে তৈমুর! ছবিতে নায়িকা কে জানেন
মিডিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানির মধ্যে সে বহুদিন ধরেই রয়েছে। বরং মা করিনা, কিংবা বাবা সইফের থেকে এই কয়েকদিনে বেশি লাইমলাইট কেড়েছে তৈমুর।
মিডিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানির মধ্যে সে বহুদিন ধরেই রয়েছে। বরং মা করিনা, কিংবা বাবা সইফের থেকে এই কয়েকদিনে বেশি লাইমলাইট কেড়েছে তৈমুর। সোশ্যাল মিডিয়া সুরপারস্টার বলতে বেবি নবাবের নামই বার বার উঠে এসেছে। এবার এই গুবলু -গাবলু তৈমুরই আসতে চলেছে ফিল্মে!

এক জনপ্রিয় ফিল্ম ম্যাগাজিনের খবর অনুযায়ী, 'গুড নিউজ' নামের ছবিতে অভিনয় করতে চলেছে সে। যদিও আক্ষরিক অর্থে 'অভিনয়' ঠিক নয়, কেমিওর চরিত্রে দেখা যাবে তৈমুরকে। ছবিতে করিনার সন্তান হিসাবেই তৈমুরকে দেখা যাবে। তৈমুরের ছবির শ্যুটিং এর দৃশ্যও উঠে এসেছে বলে খবর।
ছবিতে করিনা,তৈমুর ছাড়াও অভিনয় করছেন দিলজিৎ দোসাঞ্জ, অক্ষয় কুমার, কিয়ারা আদবানি। ৯ বছর পর ফের একবার এই ছবির হাত ধরে করিনা ও অক্ষয়কে একসঙ্গে দেখা যেতে চলেছে।












Click it and Unblock the Notifications