তৈমুরের জন্মদিন উপলক্ষ্যে সাজছে পতৌদি প্যালেস
আগামী ২০ ডিসেম্বর পতৌদির নবাব বংশের অন্যতম কনিষ্ঠ সদস্য তৈমুরের প্রথম জন্মদিন। আর তা ঘিরেই সেজে উঠছে পতৌদির রাজমহল।
নবাব বংশের সন্তান বলে কথা। তাঁর জন্মদিন নবাবী হবে না, এটা হতে পারে ! আগামী ২০ ডিসেম্বর পতৌদির নবাব বংশের অন্যতম কনিষ্ঠ সদস্য তৈমুরের প্রথম জন্মদিন। আর তা ঘিরেই সেজে উঠছে পতৌদির রাজমহল।


তৈমুরের জন্মিদন উপলক্ষ্যে ইতিমধ্যেই পতৌদি পৌঁছে গিয়েছেন তৈমুরের মা করিনা ও বাবা সইফ। সঙ্গে ছোট্ট তৈমুরও সেখানে রয়েছে বহাল তবিয়তে। শুধু মা বাবা নয় , ছোট নবাব তৈমুরের মাসি করিশ্মাও পৌঁছে গিয়েছেন পতৌদি মহলে।

তৈমুরের জন্মিদন উপলক্ষ্যে ইতিমধ্যেই আলোয় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজমহল। যদিও তৈমুরের এই জন্মদিনে কেবলমাত্র নবাব পরিবারের সদস্য় আত্মীয়রাই থাকবেন। কোনও বলিউড তারকা খচিত পার্টি হবে না।












Click it and Unblock the Notifications