তৈমুরের জন্মদিন উপলক্ষ্যে পতৌদি প্যালেস জমজমাট, দেখুন অন্দরমহলের ছবি
তৈমুর আলি খান শুধু বলিউডের স্টার কিড নয়, সে পতৌদির নবাব পরিবারের পুত্র। আর নবাব পুত্রের প্রথম জন্মদিনের অনুষ্ঠান স্বভাবতই রাজকীয়ভাবে সম্পন্ন হতে চলেছে।
তৈমুর আলি খান শুধু বলিউডের স্টার কিড নয়, সে পতৌদির নবাব পরিবারের পুত্র। আর নবাব পুত্রের প্রথম জন্মদিনের অনুষ্ঠান স্বভাবতই রাজকীয়ভাবে সম্পন্ন হতে চলেছে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে পতৌদির রাজ মহল যেমন সেজে উঠেছে , তেমনই শুরু হয়ে গিয়েছে রাজমহলে আত্মীয়দের আনাগোনা। দেকে নেওয়া যাক এই রাজকীয় জন্মদিনের প্রস্তুতির ছবি।

সপরিবারে সইফ
ইতিমধ্যেই ছেলে তৈমুরের জন্মদিন উদযাপনের জন্য ভোপালে পৌঁছে গিয়েছে সইফিনা। সঙ্গে রয়েছে ছোট্ট তৈমুর।

জন্মদিন ২০ ডিসেম্বর
আগামী ২০ ডিসেম্বর তৈমুরের জন্মদিন। আর সেই উপলক্ষ্যে বেশ জমজমাট পরিস্থিতি পতৌদি মহলে। মা করিনা ও বাবা সইফের সঙ্গে ভোপাল পৌঁছে বেশ খোশ মেজাজে তৈমুর।

ঘোড়ায় চড়া ছোট্ট নবাব
সে নবাবপুত্র । তাই ঘোড়ায় চেপে বেশ খুশি তৈমুর আলি খান। বাবা সইফের সঙ্গে জন্মদিনের আগের দিন সকালে ঘোড়ায় চড়ে তৈমুর। ছেলেকে অবশ্য এদিন চোখে চোখে রাখেন মা করিনা।

অন্দরমহলের ছবি
রাজপরিবারের অনুষ্ঠান মানে রাজকীয় বিষয়। আর পতৌদির রাজবাড়িতে এখন অনুষ্ঠান উপলক্ষ্য়ে অভ্যাগতদের নিত্য আনাগোনা। এরই মধ্যে শালিকা করিশ্মা ও স্ত্রী করিনার সঙ্গে নিজের মতো করে সময় কাটাচ্ছেন সইফ।

হাজির তৈমুরের দাদা দিদিরাও
তৈমুরের জন্মদিন উপলক্ষ্যে রাজমহলে এসে পৌঁছেছেন করিনার মা ববিতা ও দিদি করিশ্মা কাপুর। সঙ্গে এসেছে করিশ্মার ছেলে ও মেয়েও। ফলে ক্রিস্টমাসের আগে হৈহৈ করে সময় কাটছে এই পরিবারের সদস্যদের।

সেজে উঠেছে বাড়ি
পতৌদি রাজবংশের পূর্বপুরুষের রাজমহল এখন পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্মদিন নিয়ে মাতোয়ারা। জন্মদিন উপলক্ষ্যে সেজে উঠছে পতৌদি প্যালেস।












Click it and Unblock the Notifications