ক্যানসার জয়ে সাহসী আয়ুষ্মান পত্নী তাহিরা, চমক নয়া সোশ্যাল মিডিয়া পোস্ট-এ

আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে শোকাচ্ছন্ন হয়ে পড়ে তাঁর বহুগুণমুগ্ধ। তবুও লড়াই.. তবুও লড়াই এগিয়ে চলার।

আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে শোকাচ্ছন্ন হয়ে পড়ে তাঁর বহুগুণমুগ্ধ। তবুও লড়াই.. তবুও লড়াই এগিয়ে চলার। তবুও লড়াই এই মারণ রোগকে ছাপিয়ে জীবনের মূল স্রোতে ফিরে আসার। আর সেই লড়াইয়ে কার্যত এক সাহসী রূপের ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করলেন তাহিরা।

ক্যানসার জয়ে সাহসী আয়ুষ্মান পত্নী, চমক নয়া সোশ্যাল মিডিয়া পোস্ট-এ

উন্মুক্ত পিঠ। আর তাতে এখনও গভীর ক্ষতর দাগ। এই ক্ষত অপরেশনের পর স্টিচের। যে ক্ষত প্রমাণ করে, শরীরে বাসা বেঁধে থাকা ক্যানসার নির্মূলে কোনপর্যায়ে শারীরিক তথা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে চলেন একজন রোগী। তাহিরা কাশ্যপ এমনই এক ছবি পোস্ট করেন বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে। পাশাপাশি, দেখা যায় চিকিৎসার জন্য আসুষ্মানের স্ত্রী তাহিরাকে চুলও কেটে ফেলতে হয়েছে। বিভৎসতা ও সাহসের অসামান্য মিশেল এই ছবি।

এদিন সকলকে ক্যানসার দিবস সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাহিরা তামাক সেবনের ক্ষতিকর দিকগুলিও এদিন শেয়ার করেন তাঁর পোস্ট-এ। আপাতত আয়ুষ্মানের স্ত্রী তাহিরার এই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+