Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বান্ধবীর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন! তাবু ও এই সুপারস্টারের সম্পর্ক নিয়ে কোন বিতর্ক দানা বাঁধে

বান্ধবীর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন! তাবু ও এই সুপারস্টারের সম্পর্ক নিয়ে কোন বিতর্ক দানা বাঁধে

৫০ বছর বয়সী দক্ষিণী সুন্দরী তাবু আজও অবিবাহিত। তাঁর জীবনের নানান আত্মবিশ্বাসী পদক্ষেপ বহু সময়ে খবরের শিরোনাম কেড়েছে। ঠিক যেমন তাঁর উজ্জ্বসল কেরিয়ারের আড়ালে থাকা ব্যক্তিগত জীবনের নানান চড়াই উতরাই গুঞ্জনের মাধ্যমে লাইমলাইট কেড়েছে। তাবুর প্রেম কাহিনি নিয়ে বিভিন্ন সময়ে বহু খবর শোরগোল ফেলেছে। তবে এক দক্ষিণী সুপারস্টারের সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে বহু গুঞ্জন বিভিন্ন সময়ে সামনে আসে।

১৫ বছরের সম্পর্ক!

১৫ বছরের সম্পর্ক!

বিভিন্ন পত্র পত্রিকায় দাবি করা হয় যে বলিউড তারকা তাবুর সঙ্গে সম্পর্কে বহুদিন জড়িয়েছিলেন তেলুগু সুপারস্টার নাগার্জুন। নাগার্জুনের বিয়ের পরও বহু বছর এই সম্পর্ক চলে বলে দাবি করা হয়। হায়দরাবাদের দুই অভিনেতা অভিনেত্রীর সঙ্গেই এই সম্পর্ক ১৫ বছর ধরে চলেছে বলে গুঞ্জন শোনা যায়।

বান্ধবীর স্বামীর সঙ্গে সম্পর্ক!

বান্ধবীর স্বামীর সঙ্গে সম্পর্ক!

প্রসঙ্গত, তেলুগু ফিল্ম জগতে অনেকেই জানেন নাগার্জুনের স্ত্রী অমলা ও তাবুর বন্ধুত্বের কথা। সেই সূত্র ধরে একবার তাবুর সঙ্গে নাগার্জুনের সম্পর্ক নিয়ে অমলাকে প্রশ্নও কেন বহু সাংবাদিক। সেই সময় অমলা জানিয়ে দেন, দেশে এত রকমের বিবাদ, হামলা , বিস্ফোরণের মাঝে আমার বাড়িতে আমার কোন বন্ধু এসে থাকছেন , আমার বাড়ির ছাদের তলায় কী হচ্ছে, তা নিয়ে কেন মানুষের এত মাথা ব্যথা? প্রসঙ্গত, এককালে শোনা গিয়েছিল যে অমলা ও নাগার্জুনের বাড়িতে তাবু এসে কিছুদিন ছিলেন। সেই প্রসঙ্গেই অমলা একথা বলেন।

 নাগার্জুনের বাড়ি সম্পর্কে পরিস্থিতি জাানিয়ে দিয়েছেন অমলা!

নাগার্জুনের বাড়ি সম্পর্কে পরিস্থিতি জাানিয়ে দিয়েছেন অমলা!

নাগার্জুনের স্ত্রী অমলা এক সাক্ষাৎকারে জানান যে, বলিউড থেকে যে অভিনেতারা হায়দরাবাদে আসেন, তাঁদের মধ্যে ড্যানি নাগার্জুনের বাড়িতে একবার আসেনই। কারণ ড্যানিকে অমলা নিজের রাখি-ভাই হিসাবে বিবেচনা করেন। আর আরও একজন তারকা মুম্বই থেকে হায়দরাবাদ আসলেই নাগার্জুনের বাড়িতে থাকেন, তিনি হলেন তাবু। যদিও তাবুকে নিজের বান্ধবী হিসাবেই বারবার ব্যাখ্যা করে এসেছেন নাগার্জুন পত্নী।

'তাবুর নাম শুনলেই'

'তাবুর নাম শুনলেই'

এক সাক্ষাৎকারে নাগার্জুন বলেছিলেন,'ওঁর (তাবু)র সম্পর্কে আমার কিছুই লোকানোর নেই। যখনই ওঁর নাম নেওয়া হয়, তখনই আমার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আমার মতে ও সবচেয়ে সুন্দর মানুষ ও সুন্দর বন্ধু।' এর সঙ্গেই নাগর্জুন জানিয়ে দেন যে তাঁর সংসার কার্যত একটি 'মন্দির' এর মতো। যার অন্যতম খুঁটি নাগার্জুনের স্ত্রী অমলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+