বলিউডে আরও এক নামী সেলেবের আত্মহত্যা! নেপথ্যে রহস্যময় ফোন কল নিয়ে জল্পনা
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'তারক মেহতা কা উল্টা চশমা'র লেখক অভিষেক মাকওয়ানার মৃত্যুর ঘটনা নিয়ে ফের একবার সরগরম বলিউড। তাঁর আত্মহত্যার খবর এদিন প্রকাশ্যে আসে। জানা গিয়েছে ২৭ নভেম্বর এই আত্মহত্যার ঘটনা ঘটে। জানা গিয়েছে একটি সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় অভিষেকের দেহ উদ্ধার হয়।

অভিষেকের পরিবারের দাবি, কোনও এক সাইবার অপরাধের টার্গেটে ছিলেন অভিষেক। তাঁর কাছে বারবার কোনও রহস্যময় কোনও ফোন কল আসত বলে অভিযোগ। পরিবারের দাবি, ব্ল্যাকমেল করে বারবার অভিষেকের কাছে ফোন আসতে থাকে। অভিষেককে কোনও ঋণের বিষয়ে জালিয়াতি করা হয় বলেও অভিযোগ রয়েছে।
বাংলাদেশ , মায়ানমার সহ দেশের বিভিন্ন জায়গা থেকে অভিষেকের কাছে আসত ফোন। ইজি লোন অ্যাপ নামের একটি প্ল্যাটফর্ম থেকে অভিষেক একটি ছটো ঋণ নিয়েছিলেন বলে পরিবার জানিয়েছে। এরপর থেকেই প্রতারণার ফাঁদ পাতা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে বহুদিন ধরে আর্থিক কষ্টে ভুগছিলেন অভিষেক । তারপরই এই পরিণতি।












Click it and Unblock the Notifications