নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘ব্লার’–এর ফার্স্ট লুক প্রকাশ করলেন তাপসী পান্নু
নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘ব্লার’–এর ফার্স্ট লুক প্রকাশ করলেন তাপসী পান্নু
'হাসিনা দিলরুবা’র অসাধারণ সফলতার পর এবার তাপসী পান্নু নিজের প্রযোজনায় প্রথম ছবি 'ব্লার’–এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করলেন। তাপসী সম্প্রতি তাঁর প্রযোজনা সংস্থা আউটসাইর্ডাস ফিল্ম–এর ঘোষণা করেছেন। তাঁর প্রযোজনা সংস্থার আওতায় এটি প্রথম সিনেমা। প্রযোজনার পাশাপাশি এই সিনেমায় তাঁকে অভিনয় করতেও দেখা যাবে।

ছবির পোস্টারে দেখা গিয়েছে তাপসী তাঁর দু’টি চোখ বন্ধ করে রেখে দিয়েছে। তিনি তাঁর চোখের ওপর দু’টি হাত রেখে দিয়েছেন। তবে এই পোস্টারে তাপসীর হাতের সঙ্গে অন্য একজনের হাত দেখা গিযেছে। এই পোস্টারের প্রেক্ষাপট একেবারে অন্ধকার হওয়ায় তা আরও রহস্য ঘনীভূত করেছে। ইনস্টাগ্রামে এই পোস্টার প্রকাশ করে তাপসী লিখেছেন, 'এখনও পর্যন্ত এ ধরনের কিছু আপনারা দেখেননি।’
ব্লার ছবির পরিচালক অজয় বহেল এবং তাপসী পান্নুর আউটসাইর্ডাস ফিল্ম এটির সহ–প্রযোজক। এই সিনেমাটি ২০২২ সালে মুক্তি পাবে। ছবির নির্মাতারা এখনও এই ছবির কাস্ট ঘোষণা করেননি। প্রযোজক প্রাঞ্জল খাণ্ডদিয়ার সঙ্গে যৌথভাবে তাপসী তাঁর প্রযোজনা সংস্থার সূচনা করেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই ঘোষণাও করেছেন। প্রযোজনা সংস্থার লোগোও তিনি ইনস্টাতে শেয়ার করেন। এর সঙ্গে প্রযোজক প্রাঞ্জল ও তাঁর ছবিও শেয়ার করেন তাপসী।
অভিনেত্রীকে শেষবারের মতো 'হাসিন দিলরুবা’–তে দেখা গিয়েছিল। তাঁর ঝুলিতে একাধিক ছবি রয়েছে যা মুক্তির অপেক্ষায়। যার মধ্যে অনুরাগ কাশ্যপের দোবারা ও আকাশ ভাটিয়ার লুপ লাপেটা অন্যতম। তাঁকে এছাড়াও দেখা যাবে সাবাশ মিঠু, যা ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications