সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের মাঝে সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তাপসী পান্নুর

সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের মাঝে সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তাপসী পান্নুর

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সকলেই প্রশ্ন তুলেছেন যে কঙ্গনা রানাওয়াত ছাড়া অভিনেতার মৃত্যু নিয়ে সকলেই মুখে কুলুপ এঁটেছেন। রিপাবলিক টিভিতে কঙ্গনার সাক্ষাতকারের পর ইতিমধ্যেই তাঁর সঙ্গে টুইটারে যুদ্ধ চলছে তাপসী পান্নু ও স্বরা ভাস্করের।

সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের মাঝে সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তাপসী পান্নুর


কঙ্গনার এক অনুগামী তিনিও টুইটারে সুশান্তের মৃত্যু প্রসঙ্গে তাপসীর চুপ থাকা নিয়ে সমালোচনা করেছেন। প্রসঙ্গত সুশান্ত সিংয়ের মৃত্যুর পর অন্যান্য বলিউড সেলেবদের মতো তাপসীও শোকবার্তা লেখেন টুইটারে। অভিনেত্রীর সেই টুইট শেযআর করে কঙ্গনার অনুগামী লেখেন, '‌তাপসীর শোকবার্তা এই পোস্ট পর্যন্তই সীমিত। যেখানে কঙ্গনা রীতিমতো প্রয়াত অভিনেতার হয়ে লড়াই করছেন, যতক্ষণ না সত্যি জানছেন ততক্ষণ কঙ্গনা তাঁর শেষ পর্যন্ত লড়ে যাবেন। তাপসী তুমি শুধু প্রতিরক্ষামূলক অভিনয়ই করো। জীবনে আর কোনও ভালো কাজ তো করতে পারবে না। বিচারের জন্য না দাঁড়িয়ে তুমি শুধু নিজেকে রক্ষা করতে ব্যস্ত।’‌

এই টুইটের পর মনমর্জিয়া অভিনেত্রী রিটুইট করে সুশান্তের মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবি করেন। শুধু তাই নয়, তাপসী ২০১৩ সালে কঙ্গনার একটি পুরনো প্রতিক্রিয়ার স্ক্রিনশট শেয়ার করেন তিনি, সেই সময় জিয়া খান আত্মহত্যা করেছিলেন এবং তাপসী সরাসরি কঙ্গনার দিকে প্রশ্ন তুলে জানান যে কীভাবে তাঁর হতাশা এবং আত্মহত্যার দিকে তাঁর অবস্থান বদলে গেল সুশান্তের অকাল মৃত্যুতে। কঙ্গনা লেখেন, '‌তদন্ত সঠিকভাবে করা হোক, অনুরোধ করছি পুলিশকে। সত্য সামনে নিয়ে আসার জন্য সিবিআউ, এফবিআই যা করতে হয় করুন। এছাড়াও আমায় এই সত্যটা বুঝতে সাহায্য করুন জিয়া খানের আত্মহত্যার সময় আত্মহত্যা, হতাশার যুক্তি কীভাবে এসএসআরের মৃত্যুর সময় বদলে গেল?‌’

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেই সময় জিয়া খানের আত্মহত্যা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছিলেন কঙ্গনা। যেখানে সূরয পাঞ্চোলির ছেলে আদিত্যকে রক্ষা করতে দেখা যায় কঙ্গনাকে। জিয়া খানকে আত্মহ্যায় প্ররোচিত করার জন্য আদিত্য পাঞ্চোলিকে গ্রেফতারও করা হয়েছিল। সম্প্রতি কঙ্গনা একটি সাক্ষাতকারে তাপসী ও স্বরাকে '‌বি–গ্রেড অভিনেত্রী’‌ বলে সম্বোধন করেন। তারপর থেকেই সোস্যাল মিডিয়ায় এই তিন অভিনেত্রীর ঠাণ্ডা লড়াই শুরু হয়ে যায়।

গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুর পরই ফিল্ম ইন্ডাস্ট্রির স্বজন পোষণ নিয়ে কথা উঠতে শুরু করে দেয়। বান্দ্রা পুলিশ এই ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ৩০ জনের বয়ান রেকর্ড করেছে। ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই দাবিই করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+