নতুন 'দ্য এক্সপেন্ডেবলস' সিনেমায় স্ট্যালন ও সলমন খান একসঙ্গে কাজ করবেন!

মুম্বই, ২৩ মে : স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে তাঁর মনের কথা লিখেছিলেন বলিউড সুপারস্টার সলমন খান।

জানিয়েছিলেন, তাঁর পছন্দের সুপারস্টার হলেন হলিউডের বিখ্যাত অভিনেতা সিলভেস্টর স্ট্যালন। টুইট করে সল্লু মিঞ্যাঁ পরামর্শ দেন, বলিউডের বাইরে বিশেষ করে হলিউডে কাউকে অনুসরণ করতে হলে স্ট্যালনকে করুন।

নতুন 'দ্য এক্সপেন্ডেবলস' সিনেমায় স্ট্যালন ও সলমন খান একসঙ্গে কাজ করবেন!


এই টুইট দিয়ে পৌঁছয় হলিউড স্টার স্ট্যালনের কাছে। আর তারপরই পাল্টা টুইট করে সলমনকে ধন্যবাদ জানান স্ট্যালন। এত বিশাল ফ্যান ফলোয়িংয়ের জন্য সলমনের প্রশংসাও করেন তিনি।

এই পর্যন্ত ঠিকই ছিল। এরপরই আর একটি বিস্ফোরক টুইট করেন সিলভেস্টর স্ট্যালন। বলেন, "আমাদের একসঙ্গে একটি অ্যাকশন ফিল্ম করা উচিত। তাহলে তা আমাদের ভক্তদের জন্য দারুণ হবে।"

এখানেই থেমে না থেকে জল্পনা উসকে স্ট্যালন হলিউডের বিখ্যাত সিনেমা 'দ্য এক্সপেন্ডেবলস'-এর প্রসঙ্গ টেনে আনেন।

অর্থাৎ 'দ্য এক্সপেন্ডেবলস'-এর আগামী কোনও সিরিজে তাঁকে ও সলমনকে একসঙ্গে দেখা যেতেই পারে, ঘুরিয়ে এমনটাই বলেন স্ট্য়ালন।

প্রসঙ্গত 'দ্য এক্সপেন্ডেবলস' সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০১০ সালে। এরপর ২০১২ সালে 'দ্য এক্সপেন্ডেবলস-২' ও ২০১৪ সালে 'দ্য এক্সপেন্ডেবলস-৩' মুক্তি পায়। মারকাটারি অ্যাকশনে ভরপুর সবকটি সিনেমাই ব্যবসায়িক সাফল্য পেয়েছে।

এবার দেখার আগামী 'দ্য এক্সপেন্ডেবলস'-এর কোন সিরিজে একসঙ্গে কাজ করেন বলিউড ও হলিউডের দুই সুপারস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+