শরীর দিয়ে চুঁইয়ে পড়ছে বিন্দু বিন্দু জল, নেট দুনিয়ায় রূপের আগুন ছড়ালেন স্বস্তিকা

শরীর দিয়ে চুঁইয়ে পড়ছে বিন্দু বিন্দু জল, নেট দুনিয়ায় রূপের আগুন ছড়ালেন স্বস্তিকা

তাঁর সৌন্দর্য্যকে ভাষায় প্রকাশ করার মতো কোনও শব্দ নেই। তিনি সবসময়ই মোহময়ী, চটকদার। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর সৌন্দর্যের চর্চা বহুবার হয়েছে। একে তো বৃষ্টি মুখরিত দিন তার ওপর আবার অভিনেত্রী স্বস্তিকার বৃষ্টিস্নাত ছবি, যা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। আর এভাবেই ফের আরও একবার নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

শরীর দিয়ে চুঁইয়ে পড়ছে বিন্দু বিন্দু জল, নেট দুনিয়ায় রূপের আগুন ছড়ালেন স্বস্তিকা


স্বস্তিকার সাম্প্রতিক এই পোস্টে দেখা যাচ্ছে চোখের কোণে কাজল হাল্কা হয়ে গিয়েছে, গোলাপি পাপড়ির মতো সিক্ত ঠোঁট, শরীর জুড়ে বিন্দু বিন্দু জলকণা, এমনভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন স্বস্তিকা। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে ক্যাপশনে শেক্সপিয়ারের লাইন তুলে ধরে লিখেছেন, '‌এটা আমার প্রার্থনা, প্রেমে পড়ো না আমার।’‌ স্বস্তিকার এই ছবি দেখে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া জানাতে ভোলেননি। তাঁর গুণমুগ্ধদের মধ্যে একজন অবশ্যই মীর। তিনি স্বস্তিকার এই রূপ দেখে তার প্রশংসা না করে থাকতে পারেননি। রীতিমতো গুলজারের লেখা ব্যবহার করে মীর বলেছেন, '‌উড়ি উড়ি সি নজর / মুঝকো চুন যায়ে আগার / এক তসলিম কো হারবার / মেরি আঁখ ঝুকি হ্যায় / আপকো দেখকে বড়ি দের সে / মেরি সাঁস রুকি হ্যায়।’‌

তবে শুধু নিজের ছবি নয়, করোনা মহামারির সময় নিজের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনবরত মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন স্বস্তিকা। কোথায় কার অক্সিজেন প্রয়োজন, কাকে খাবার পৌঁছে দিতে হবে, বেড কার জন্য জোগাড় করতে হবে, সেই সমস্ত পোস্ট শেয়ার করেছেন তিনি। বৃহস্পতিবারের এই ছবিতে এতক্ষণে ৮৪ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+