'প্রাক্তন' পরমব্রতর সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠতায় স্বস্তিকা! ভিডিও ঘিরে কোন বার্তা উঠে আসছে

ফের একবার এক ছাদের তলায় প্রাক্তনরা! টলিউডে একটা সময় খুবই পরিচিত ত্রিকোও প্রেম সমীকরণ হিসাবে উঠেছিল স্বস্তিকা-পরমব্রত-সৃজিতের সম্পর্ক।

ফের একবার এক ছাদের তলায় প্রাক্তনরা! টলিউডে একটা সময় খুবই পরিচিত ত্রিকোও প্রেম সমীকরণ হিসাবে উঠেছিল স্বস্তিকা-পরমব্রত-সৃজিতের সম্পর্ক। যদিও পরমব্রতর সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার বহু সময় বাদেই সৃজিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা, তবুও এই সমীকরণ নিয়ে কাটাছেঁড়া আজও চলে! আর সেই 'প্রাক্তন' পরমব্রত ও সৃজিতের সঙ্গে ফের একবার একসঙ্গে 'শাহজাহান রিজেন্সি'র ছাদের নিচে স্বস্তিকা!

প্রাক্তন পরমব্রতর সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠতায় স্বস্তিকা! ভিডিও ঘিরে কোন বার্তা উঠে আসছে

সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তির পর, অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া গান আপাতত ইন্টারনেট কাঁপাচ্ছে। এবার ছবির এক গানের 'আবার এসেছি ফিরে,নেভা নেভা ছায়াপথ ধরে' লাইনটি নিয়ে একটি বিশেষ পোস্ট করে ফের ইন্টারনেটে আলোচনার কেন্দ্রে স্বস্তিকা। 'প্রাক্তন' প্রেমিক পরমব্রতর সঙ্গে এই পোস্ট-এর ভিডিওতে অন্তরঙ্গ ঘনিষ্ঠতায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।

স্বস্তিকার এই পোস্ট ঘিরে ফের উস্কে গিয়েছে তাঁদের পুরনো প্রেমের সম্পর্ক ঘিরে কৌতূহল। অনেকেরই আগ্রহ ছিল, 'শাহজাহান রিজেন্সি' ছবিতে প্রাক্তন দুই প্রেমিকের সঙ্গে এক ইউনিটে কীভাবে কাজ করছেন স্বস্তিকা, তা নিয়ে। আর সেই বিতর্কের প্রশ্ন খানিকটা হলেও উস্কে গিয়েছে এই ভিডিওতে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে পরমব্রত যদিও জানিয়েছেন যে, পুরনো তিক্ততা ভুলে ফের একবার তিনি ও স্বস্তিকা ফিরে এসেছেন সুসম্পর্কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+