সূর্যের সঙ্গে আলিঙ্গনের ছবি পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রশংসায় নেটিজেনরা

অভিনয়ের পাশাপাশি গ্ল্যামার আর বিতর্ক সবকিছুই যেন তাঁর সঙ্গে সমান্তরালে চলে। নিজের সাবলীল অভিনয়ের জন্য তিনি যতটা প্রশংসিত হন, ঠিক ততটাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে তাঁর প্রতিটি কার্যকলাপ। রিল লাইফ থেকে রিয়েল লাইফ, প্রেম থেকে সম্পর্ক, সবকিছুই যেন তাঁরই মত আকর্ষণীয়, অথচ রহস্যময়। তিনি হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার আরও একবার তাঁর পোস্ট ঘিরে তৈরি হল উন্মাদনা। কিন্তু কেন? দেখা যাক।

স্বস্তিকা ও স্যোশাল মিডিয়া

স্বস্তিকা ও স্যোশাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় সবসময়ই খুব অ্যাকটিভ থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রায় দিনেই তিনি কিছু না কিছু পোস্ট করে থাকেন নিজের সামাজিক মাধ্যমে। ঠিক তেমনই বৃহস্পতিবার তাঁর করা এমনই একটি পোস্টকে ঘিরে হৈচৈ পড়েছে ভক্তদের মধ্যে। নিজের স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন তিনি। আর স্বস্তিকার কোনও ছবি পোস্ট দেওয়া মানেই তা নিমেষে হয়ে ওঠে ভাইরাল। ইন্টারনেট সেনসেশন হয় এক মুহূর্তেই। এই পোস্টটিও হল ভাইরাল।

সূর্যের আলোয় ছবি

সূর্যের আলোয় ছবি

সকাল সকাল হলুদ টপে উষ্ণতা ছড়াতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। কখনও গাছের সবুজ পাতার মধ্যে মুখ লুকিয়ে আবার কখনও আলতো রোদের আলোয় গা ভাসিয়ে ছবি তুলেছেন নায়িকা। আর সেগুলি ইনস্টাগ্রাম গ্যান্ডেলে পোস্ট করতেই বয়ে যাচ্ছে লাইকের বন্যা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিতে লাইকের সংখ্যা কয়েক হাজার। বাড়ির প্রতিটি স্থানে তিনি খুঁজে নিতে চাইছেন একান্ত অবসর।

'দেখো আমি বাড়ছি মাম্মি'

'দেখো আমি বাড়ছি মাম্মি'

নিজের বারান্দার ছোট্ট বারান্দায় রাখা গাছের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন স্বস্তিকা। সেখানে তিনি লিখেছেন, "নিজের ঘরের মত আপন আর কিছুই নেই. সূর্য আপনাকে আলাদাভাবে চুম্বন করে, জানালা বিশেষ ছায়া দেয়, আলমারি আপনাকে নতুন দিনের শুভেচ্ছা জানায়, ফ্রিজ আপনাকে ফ্লুরিস প্যাস্ট্রি দিয়ে অবাক করে এবং আপনার গাছপালা আপনাকে জড়িয়ে ধরে বলে,'দেখো আমি বাড়ছি মাম্মি'। এক্ষেত্রে জনপ্রিয় বিজ্ঞাপনের ট্যাগ লাইন ব্যবহার করেছেন তিনি।

শান্তির নীড়

শান্তির নীড়

বাড়িই যে তাঁর কাছে একমাত্র শান্তির আশ্রয় তা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর সেখানে তিনি কতটা নিশ্চিন্তে কাটান তা তাঁর পোস্ট করা ছবিগুলিতেই খুব স্পষ্ট। আসলে সম্প্রতি পাহাড় থেকে বেড়িয়ে বাড়ি ফিরেছেন তিনি। আর সেখানেও তাঁর সব অভিজ্ঞতা আর আনন্দ ভাগ করে নিয়েছিলেন ফ্যানেদের সঙ্গে। আর বাড়ি ফেরার আনন্দ যে এইভাবে উপভোগ করছেন স্বস্তিকা তা দেখে প্রশংসায় ভরাচ্ছেন নেটিজেনরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+