কোনও নায়ক নয়, এবার শ্রাবন্তী, নুসরতের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা! ব্যাপারটা কী?
সাহসী, গ্ল্যামারাস, কনফিডেন্ট, এই তিনটি জিনিস একসঙ্গে একজনের মধ্যে যদি কেউ দেখতে চান তাহলে প্রথমেই যাঁর নাম মনে আসে তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বরাবর নিজের সাহসী পদক্ষেপ এবং বেবাক চরিত্রের জন্য সকলের চর্চার মধ্যমণি হয়ে থেকেছেন স্বস্তিকা। আর এবার তাঁকে নিয়ে উঠলো আরও এক গুঞ্জন। এবার নাকি নায়ক ছেড়ে নায়িকাদের সঙ্গে জুটি বাঁধছেন তিনি!
স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামের সঙ্গে সমান্তরাল ভাবে চলে বিতর্ক আর চর্চা। কখনও অত্যন্ত খোলামেলা দৃশ্যে অভিনয় আবার কখনও নিজের শাড়ি পরার স্টাইল নিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার শ্রাবন্তী, নুসরত জাহান, জুন মালিয়ার সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা! এই খবর শুনে চোখ কপালে উঠেছে অনুরাগীদের। ব্যাপারটা কী? তা জানতে শুরু হয়েছে শোরগোল।

তাহলে একটু খোলসা করা যাক। আসলে আগামী সিনেমায় এবার টলিউডের এই তিন নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। হিন্দিতে দিল চাহতা হ্যায়-এর মত নিখাদ বন্ধুত্বের ছবি এবারে হতে চলেছে বাংলাতেও। আর সেখানেই দেখা যাবে এই চার নায়িকা কে। জানা গিয়েছে ছবির নাম ও মন ভ্রমণ। পরিচালক রাজর্ষি দে নির্মাণ করছেন এই ছবি।
স্কুলের শেষে চার বন্ধুর যোগাযোগ ছিন্ন হয়ে যায়। কিন্তু কোথাও না কোথাও থেকে গিয়েছে তাদের বন্ধুত্বের টান। আর সেই টানেই পুনরায় মুখোমুখি হয় এই চার বন্ধু। কিন্তু তখন তারা মেয়ে বেলার সময় কাটিয়ে হয়ে উঠেছে নারী। চার মহিলার জীবনের ওঠাপড়া, সম্পর্ক ও বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ও মন ভ্রমণ।












Click it and Unblock the Notifications