Swastika Mukherjee: হোটেল রুমে টাওয়েল পরে সেলফি, নেটিজেনদের ট্রোলে জবাবে কি লিখলেন অভিনেত্রী
বরাবরই সাহসী তিনি। একাধিক বিতর্কে জড়িয়েছেন। আবার দৃঢ়তার সঙ্গে সেই বিতর্কের জবাবও দিয়েছেন। বিতর্ক যতই হোক স্বস্তিকার স্টাইল স্টেটমেন্টে মোহিত হয়ে তাকেন অনুরাগীরা। এবার নতুন বিতর্ক স্বস্তিকাকে নিয়ে। হোটেল রুমে টাওয়েল পরে সেলফি তুলে ইনস্টা পোস্ট করেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই হুহু করে ঢুকতে শুরু করে কমেন্ট। পছন্দের অভিনেত্রীকে হঠাৎ করে এরকম সেলফি দিতে অনেকেই পছন্দ করেননি। নেটিজেনদের অধিকাংশই বুঝিয়ে দিয়েছেন এটা তাঁকে মানায় না। নয় নয় করে ৪০ বছর বয়স হয়েছে। এবার কোথাও থামা জরুরি।

তাতে অবশ্য স্বস্তিকা একেবারেই আমোল দিতে রাজি নয়। অনেকেই লিখেছেন বাথরুম একান্ত ব্যক্তিগত একটা জায়গা। সেখানকার ছবি তুলে তারপরে আবার নিজে টাওয়েল পরেছেন। সেই সব ছবি পাবলিক করা পছন্দ করছেন না। নেটিজেনদের সমালোচনা তুড়িতে উড়িয়ে দিয়ে পাল্টা জবাবে স্বস্তিকা লিখেছেন, কোথায় ছবি তুলতে হবে কোথায় ছবি তোলা যাবে না। এবং সেই ছবি প্রকাশ্যে আনা যাবে কিনা সেটা অন্য কেউ ঠিক করে দেবে সেটা তিনি পছন্দ করেন না। নিজের ব্যক্তিগত ইনস্টা হ্যান্ডেলেই পোস্ট করেছেন নিজের ছবি অন্য কারোর ইনস্টায় নয়।
সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ নিখোঁজ। ইনস্টা পোস্টে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। গত কয়েকমাসে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সবুজ লিপস্টিক পরে ছবি দিয়েও নেটিজেনদের কটাক্ষের স্বীকার হয়েছিলেন। তার পাল্টা জবাবও দিয়েছিলেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications