মেয়ের জন্মদিনে ছাদেই ঘোমটা দিয়ে ‘টুম্পা’ গানে কোমর দোলালেন স্বস্তিকা
টুম্পা গানে নাচ স্বস্তিকা মুখোপাধ্যায়
সোশ্যাল মিডিয়া থেকে আম জনতা, এখন সকলের মুখেই একটা নাম 'টুম্পা’। সম্প্রতি বেশ হিট হয়েছে 'টুম্পা’ গানটি। পাড়ার পুজো মণ্ডপ থেকে ডান্স ফ্লোর সব জায়গাতেই হিট গান এখন 'টুম্পা’। আর এই গানেই রাতের আসর মাতিয়ে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ে অন্বেষার ২১তম জন্মদিনের পার্টিতে বাড়ির ছাদেই চলল দেদার নাচ–আড্ডা আর জমজমাট বার্থডে পার্টি।

মঙ্গলবার শেয়ার করেছিলেন 'টিপ টিপ বরসা পানি’ গানে নাচের দৃশ্য। এবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন 'টুম্পা’ গানের তালে বিন্দাস নাচের ভিডিও। বন্ধুদের সঙ্গে রীতিমতো মন খুলে 'টুম্পা’ গানে নেচে মন জয় করলেন নেটিজেনদের। স্বস্তিকা টুম্পা নাম যাঁদের তাঁদেরকেও এই ভিডিওটি ডেডিকেট করেছেন। ভিডিওয় ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে 'টুম্পা’ সাজানো হয়েছে। ঘোমটা দিয়ে তাঁর সঙ্গে আবার ফুলশয্যার অভিনয়ও করেছেন স্বস্তিকা। বোনের সঙ্গে কোমর দুলিয়ে নেচেছেন আজোপা মুখোপাধ্যায়ও।
গত বছর কালী পুজোর সময় করোনা আবহেই প্রকাশ্যে এসেছিল 'রেস্ট ইন প্রেম’ সিরিজের 'টুম্পা’ গানটি। পাঁচ কোটিরও বেশি মানুষ ইউটিউবে দেখে ফেলেছেন এই গান। টলিউড থেকে টেলিভিশন তারকাদেরও বেশ পছন্দ এই গান। গত নভেম্বরে অনির্বাণ ভট্টাচার্যর বিয়েতে এই গানেই নেচে উঠেছিলেন সৃজিত মুখোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। আবার মেয়ের প্রাক জন্মদিনের আড্ডায় এই গানের ছন্দে কোমর দুলিয়েছেন শ্রীলেখা মিত্র। এবার 'টুম্পা’ তালিকায় নাম লেখালেন স্বস্তিকাও।












Click it and Unblock the Notifications