ঠান্ডা পাহাড়ের কোলে প্রেম, মানালিতে একই হোটেল রুমে স্বস্তিকা–শোভন, জানেন কি করছেন?
ঠাণ্ডা পাহাড়ের কোলে প্রেম, মানালিতে একই হোটেল রুমে স্বস্তিকা–শোভন, জানেন কি করছে?
টলিপাড়ায় স্বস্তিকা দত্ত ও গায়ক শোভনের প্রেম নিয়ে চর্চা বহুদিন ধরেই চলছে। প্রথম প্রথম এই জুটি তাঁদের সম্পর্কের কথা এড়িয়ে গেলেও বেশ কিছুদিন পরে নিজেরাই সেকথা স্বীকার করেন। শহরের গরম থেকে বাঁচতে এই জুটি এখন শিমলাতে নিজেদের ছুটি উপভোগ করছেন। সেখান থেকেই টুকরো টুকরো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা।
শোভন–স্বস্তিকার প্রেম জমে ক্ষীর
শোভন এবং স্বস্তিকার সম্পর্ক নিয়ে টলিপাড়ায় এবং ভক্তদের কৌতুহলের শেষ নেই। এই জুটি কি করছে, কোথায় যাচ্ছে সর্বদাই ভক্তদের নজর তাঁদের ওপর থাকে। নিজেদের সম্পর্ক নিয়ে এখন অনেকটাই খোলামেলা স্বস্তিকা-শোভন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁরা নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নেন। কোনও এক পুজোর সময়ে আলাপ হয়েছিল শোভন-স্বস্তিকার, সেই আলাপ রূপ নেয় বন্ধুত্বের ও পরে প্রেমের।

মানালিতে ছুটি কাটাচ্ছেন শোভন–স্বস্তিকা
সময় পেলেই স্বস্তিকা ও শোভন ঘুরতে চলে যান। কিছুমাস আগেও রাজস্থান পাড়ি দিয়েছিলেন শোভন-স্বস্তিকা। সেখান থেকেও একাধিক ছবি পোস্ট করেছিলেন এই জুটি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে একসঙ্গে কোনও ছবি নেই। শোভন তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে মানালি শহরের দৃশ্য তুলে ধরেছেন হোটেল রুম থেকে। আবার একই রুমে স্বস্তিকার কিছু টুকরো ভিডিও দেখা যাচ্ছে, যেখানে স্বস্তিকা ফোন নিয়ে রয়েছেন এবং শোভনের সঙ্গে কথা বলছেন। স্বস্তিকার স্টোরিতেও একই ছবি উঠে এসেছে।

এখনই বিয়ের প্ল্যান নেই
তবে এখনও এই জুটির বিয়ে করার কোনও প্ল্যান নেই। স্বস্তিকা জানিয়েছেন শোভন খুবই সাধারণ ছেলে আর ভালো মনের একটি মানুষ। তাঁরা এখন দু'জনেই নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে রয়েছেন তাই এখন বিয়ে করার চিন্তা মাথায় নেই। তবে তাঁরা চুটিয়ে প্রেমটা করে যেতে চান আরও কয়েক বছর।

হট সেনসেশন স্বস্তিকা
রাধিকার ইমেজে ঝেড়ে ফেলে তিনি এখন নেটদুনিয়ার হট সেনসেশন। স্বস্তিকা দত্তর হটনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। একের পর এক শরীরী উত্তেজনাপূর্ণ ছবি দিয়ে তিনি যেন নেটপাড়ার রাতের ঘুম কেড়ে নিয়েছেন। মেগা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দও ওরফে রাধিকা নামেই এখন আর পরিচিত নয়। রাধিকার ভোলবদলেই কুপাকাত সাইবারবাসী। যদিও এই প্রথমবার নয়, এর আগে পোশাকের ভেতর দিয়ে ব্রা দেখিয়ে শিরোনামে উঠে এসেছিলেন স্বস্তিকা দত্ত। পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে নিজেকে অন্যভাবে মেলে ধরছেন স্বস্তিকা দত্ত। প্রায় পাঁচবছর পর বড়পর্দায় অভিনয় করতে চলেছেন স্বস্তিকা। ঋতাভরী-আবিরের সঙ্গে ফাটাফাটি ছবিতে দেখা যাবে স্বস্তিকাকে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications