পাকিস্তানে বন্দি ভারতীয় পাইলটকে নিয়ে ঘৃণ্য মন্তব্য বীণার! জবাবে পাক অভিনেত্রীকে একহাত নিলেন স্বরা
'সবে তো এসেছেন, খুব ভালো মেহমান নওয়াজি হবে আপনার!' এই মন্তব্যের সঙ্গে ছবি দেওয়া ছিল ভারতীয় বায়ুসেনা অফিসার উইং কামান্ডার অভিনন্দন বর্তমানের।
'সবে তো এসেছেন, খুব ভালো মেহমান নওয়াজি হবে আপনার!' এই মন্তব্যের সঙ্গে ছবি দেওয়া ছিল ভারতীয় বায়ুসেনা অফিসার উইং কামান্ডার অভিনন্দন বর্তমানের। যে ছবিতে দেখা যাচ্ছে , উইং কামান্ডার অভিনন্দনকে চোখ বেঁধে , হাত, বেঁধে অসম্মানজনকভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মন্তব্য ও ছবি পোস্টটি ছবিল পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিকের। যিনি এককালে ভারতে আসেন 'নায়িকা' হয়ে ওঠার স্বপ্ন নিয়ে। মুম্বই ইন্ডাস্ট্রিতে তিনি কাজও করেন।

ভারতীয় বায়ুসেনা অফিসারকে নিয়ে এমন ঘৃণ্য মন্তব্য করায় বীণা মালিককে একহাত নিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরা এক টুইট বার্তায় জানান, বীণাজি আপনার লজ্জা হওয়া উচিত। আপনার এই ভাবনা চিন্তার জন্য লজ্জা হওয়া উচিত।.... আমাদের অফিসার একজন হিরো.. তিনি সাহসী, সম্মানীয় ব্যক্তি। আপনাদের যে মেজর প্রশ্নগুলি করছিলেন তাঁর কাছ থেকে কিছুটা ভদ্রতার আশা ছিল। স্বরা জানান উইং কমান্ডার ধরা পড়ার মুখেও অত্যন্ত শালীনতা ও সাহস দেখিয়েছেন । যা কুর্ণিশ করার মতো বিষয়।
Veena ji.. Shame on you & ur sick mindset. Your glee is just gross! Our officer is a hero- brave, gracious & dignified in the face of capture. At least some decency from that major in you army who was questioning #WingCommanderAbhinandan or the many Pakistanis suing 4 peace #sick https://t.co/KvJH8ClkmW
— Swara Bhasker (@ReallySwara) February 28, 2019
উল্লেখ্য,গোটা দেশের সঙ্গে বলিউডও চাইছে ঘরে ফিরে আসুন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ইতিমধ্য়েই ভারতের তরফে জানানো হয়েছে যে বিনা শর্তে ফেরত পাঠিয়ে দিতে হবে উইং কমান্ডারকে। বিষয়টি নিয়ে ধীরে ধীরে সুর নরম করতে শুরু করেছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications