স্বরার প্রকাশ্যে হস্তমৈথুন নিয়ে ট্রোল, জবাব দিলেন 'বীরে দি ওয়েডিং'-এর অভিনেত্রীও
স্বরার প্রকাশ্যে হস্তমৈথুন নিয়ে ট্রোল, জবাব দিলেন 'বীরে দি ওয়েডিং'-এর অভিনেত্রীও
মুক্তির দিনেই করিনা-সোনম-স্বরা অভিনীত ছবি 'বীরে দি ওয়েডিং' রোজগার করে নিয়েছে ৩৬.৫২ কোটি টাকা। গত উইকেন্ডে বক্স অফিস জমিয়ে রেখেছে মহিলাকেন্দ্রিক এই ছবিটি। ছবিটিতে ৪ বান্ধবীর জীবন নিয়ে। নারীবাদী ভাবনা এই ছবির মূল উপজীব্য। স্বাভাবিকভাবেই ছবির পরতে পরতে ডানা মেলেছে মহিলাকেন্দ্রিক সমস্যা। ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, হস্তমৈথুন করছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এই দৃশ্য ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় স্বারার উদ্দেশে ট্রোল-এর বন্যা।

স্বরার হস্তমৈথুনের দৃশ্যই নয়, 'বীরে দি ওয়েডিং'-এ একাধিক সংলাপ ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। স্বরার মুখে শোনা গিয়েছে অজস্র আশ্রাব্য বাক্য । ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছে,বিছানায় শুয়ে রয়েছেন স্বরা । এই অবস্থাতেই তিনি সেই সময়ে তিনি হস্তমৈথুন করছেন। এমন সময়ে তাঁর ঘরে আসেন স্বামী। তাঁর হাতে ছিল ফুলের বোকে। কিন্তু স্বামীকে পাত্তা না দিয়ে স্বরা মেতে থাকেন হস্ত মৈথুনে। 'বীরে দ্য ওয়েডিং '-এর এমন সাহসী দৃশ্য নিয়েই বইছে বিতর্কের বন্যা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলেরএর শিকার হচ্ছেন স্বরা।

ট্রোলের সোজা-সাপ্টা জবাব দিয়েছেন স্বরা। নাম না করে হিন্দুত্ববাদী সংগঠনের দিকে আঙুল তুলেছেন। টুইটার অ্যাকাউন্টে স্বরা লিখেছেন কোনও আইটি সেল-ই হয়তো এই ফিল্মের টিকিট আর ট্রোলকে স্পনসর করেছে। তাঁর আরও অভিযোগ,এগুলি সমস্তই পেইড ট্রোল। সেই সঙ্গে টুইটারে তাঁর উদ্দেশে পোস্ট হওয়া ট্রোল-এর ইংরাজি বানান ও বাক্য গঠন নিয়েও মশকরা করতে ছাড়েননি অভিনেত্রী।ট্রোলের সঙ্গে ইভটিজিং এরও তুলনা করেছেন।












Click it and Unblock the Notifications