সলমন -ক্যাটরিনার দুরন্ত কেমিস্ট্রি, টাইগারের নতুন গান রিলিজেই সুপারহিট
টাইগার জিন্দা হ্যায়-র স্যোয়াগ সে স্বাগত রিলিজ হওয়ার পরই প্রমাণ করে দিল সলমন -ক্যাটরিনার জনপ্রিয়তা গেছে কোথায়।
মুক্তি পেয়েছে সলমন খান , ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হ্যায় ছবির গান স্যোয়াগ সে স্বাগত।আর গান রিলিজের ২৪ ঘন্টার মধ্যেই তা ইন্টারনেটে দেখে ফেলেছেন সাড়ে বারো কোটি দর্শক।

এই গান রিলিজের আগে উত্তাপ বাড়াতে সলমন -ক্যাটরিনা নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত ছিলেন। গানের কম্পোজার মেঘদীপ বসু সাড়ে ন মাসের চেষ্টায় গানটি তৈরি করেছেন। গানে সুর দিয়েছেন বিশাল-শেখর। অ্যায় দিল হ্যায় মুশকিল, কাবিলের মতো ছবির মিউজিক তৈরি করেছেন। ২২ ডিসেম্বর মুক্তি পাবে টাইগার জিন্দা হ্যায়। তার আগে এই গান এবার ডিসেম্বরের বিভিন্ন পার্টিতে ছেয়ে যেতে চলেছে নিঃসন্দেহে বলা যায়।
এদিকে এই গানের শ্যুটিংয়ে দারুণ পরিশ্রম করেছেন ক্যাটরিনা। ইতিমধ্যেই স্যোয়াগে-র প্রস্তুতির ভিডিওয় সোশ্যাল সাইটে ঘুরছে। প্রচন্ড হাওয়ার মধ্যে হয়েছিল গানের শ্যুটিং। যাতে রীতিমতো নাকের জলে , চোখের জলে হওয়ার অবস্থা হয়েছিল ক্যাটরিনা এন্ড কোংয়ের।
#Repost @katrinakaif (@get_repost) ・・・ Bts........ swag shoot 🌞💃 📸by @rezaparkview #swagseswagat
A post shared by Yash Raj Films (@yrf) on












Click it and Unblock the Notifications