Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নস্ট্যালজিয়ায় মোড়া প্রেমের গল্প নিয়ে দিতিপ্রিয়া, মুক্তি পেল এসভিএফের ‘দেখেছি ‌রূপসাগরে’‌

নস্ট্যালজিয়ায় মোড়া প্রেমের গল্প নিয়ে দিতিপ্রিয়া, মুক্তি পেল এসভিএফের ‘দেখেছি ‌রূপসাগরে’‌

‌সিরিয়াল থেকে সিনেমা, ওয়েব সিরিজ। সবেতেই ইতিমধ্যে আত্মপ্রকাশ করে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। বাকি ছিল মিউজিক ভিডিও, যেটা করার পর ষোলোকলা পূর্ণ। সেই সুযোগই করে দিল এসভিএফ মিউজিক। এসভিএফ মিউজিকের সাম্প্রতিক প্রেমের গান '‌দেখেছি রূপসাগরে'‌ মিউজিক ভিডিওতে দেখা মিলবে দিতিপ্রিয়ার, আর তাঁর সঙ্গে দেখা যাবে টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে।

মাহতিম সাকিবের কন্ঠে শোনা যাবে গান

মাহতিম সাকিবের কন্ঠে শোনা যাবে গান

ইতিমধ্যেই মিউজিক ভিডিওর ফার্স্টলুক রীতিমতো সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে এই গানটি। গানটিতে নতুনত্বের ছোঁয়া দিয়েছেন অরিন্দম। মাহতিম সাকিবের গলায় শোনা যাবে '‌দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা'‌। এই মিউজিক ভিডিওতে এক তরুণ মনের দুই পুরুষ-নারীকে প্রেমে পড়তে দেখা যাবে, তবে তা বর্তমান প্রেক্ষাপটে নয়, বরং এমন একটা সময় যখন সবকিছু এতটা সহজলভ্য ছিল না।

অসম্পূর্ণ প্রেমের গল্প

অসম্পূর্ণ প্রেমের গল্প

মিউজিক ভিডিওতে দেখা যাবে, শরৎপল্লীর ছোট্ট গ্রামের পথে যেখানে দুর্গার সঙ্গে সত্যেনের প্রথম দেখা হয়। মাহতিম শাকিবের মধুর গলার গান যত এগোবে ততই আমরা দেখতে পাব দুর্গা-সত্যেনের প্রেমের অনুভূতি যা প্রস্ফুটিত হওয়ার আগেই সমাজের নজরে পড়ে ঝড়ে যেতে বাধ্য হয়। এরপর প্রবীণা দুর্গাকে দেখা যাবে পুরনো প্রেমের টানে শরৎপল্লীতে ফিরে আসতে, কিন্তু ততদিনে সত্যেন তাঁর নতুন জীবন শুরু করে অনেকটা পথ এগিয়ে গিয়েছে।

পুরনো লোকসঙ্গীত ফিরল নতুন মোড়কে

বলা যায় এক অসম্পূর্ণ প্রেমের গল্প বলবে '‌দেখেছি রূপসাগরে মনের মানুষ'‌ গানটি। এখানে দুর্গার ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়াকে। দিতিপ্রিয়ার সঙ্গে এখানে সত্যেনের ভূমিকায় রয়েছেন দিব্যজ্যোতি দত্ত, যিনি ইতিমধ্যেই তাঁর অভিনয় দিয়ে ছোটপর্দায় জনপ্রিয়তা অর্জন করেছেন। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গানের পাশাপাশি বাঙালির হৃদয় জুড়ে রয়েছে লোকসঙ্গীত। এ বাংলা হোক বা ও বাংলা দুই বাংলার জনপ্রিয় লোকসঙ্গীতগুলি আজও বাঙালির হৃদয়ের অনেকটা জুড়ে রাজ করে। আর সেই জনপ্রিয় লোকসঙ্গীতকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছে এসভিএফ মিউজিক।

অভিজ্ঞতা শেয়ার করলেন দিতিপ্রিয়া–দিব্যজ্যোতি

অভিজ্ঞতা শেয়ার করলেন দিতিপ্রিয়া–দিব্যজ্যোতি

দিতিপ্রিয়া তাঁর প্রথম মিউজিক ভিডিও নিয়ে যথেষ্ট উৎসাহিত। তিনি বলেন, '‌একেবারে সহজ-সরল প্রেমের গল্প এবং আমি দুর্গা চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পেরে খুব খুশি। আমাদের শুটিংয়ের সময় আমরা খুব কঠোর পরিশ্রম করেছি কারণ সেই সময় প্রচণ্ড বৃষ্টি, বর্জ্র-বিদ্যুৎ হচ্ছিল। এটা ভালোবাসার পরিশ্রমের ফল এবং আমাদের মতোই দর্শক ও শ্রোতাদের গান ও ভিডিও দু'‌টোই ভালোলাগবে।'‌ দিব্যজ্যোতিপও এটা প্রথম মিউজিক ভিডিও। তিনি বলেন, '‌প্রথম মিউজিক ভিডিও সবসময় বিশেষ হয়ে থাকে। আর দেখেছি রূপসাগর আমার কাছে সবসবয় সেরা স্মৃতি হয়ে থাকবে। আমরা শহর থেকে প্রত্যন্ত লোকেশনে শুটিং করেছি। যেখানে বৃষ্টিতে শুটিং করতে গিয়ে ভিজে গিয়েছিলাম আমরা। এই ভিডিও মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'‌ নতুন প্রজন্মের গায়ক মাহতিম সাকিব জানিয়েছেন যে তিনি বড় হয়েছেন তাঁর এই প্রিয় দেখেছি রূপসাগরে গানটি শুনে এবং তিনি যে গানটি গাইতে পেরেছেন সেটা তাঁর কাছে সত্যিই বড় ব্যাপার। শ্রোতাদের গানটা পছন্দ হবে বলেই মনে করছেন তিনি। এসভিএফ মিউজিকে গানটি স্ট্রিমিং হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+