পয়লা বৈশাখ থেকে বড়দিন, এসভিএফের পাঁচটি বড় ছবি দেখেই দর্শকদের কেটে যাবে এ বছর

এসভিএফের পাঁচটি বড় ছবি দেখেই দর্শকদের কেটে যাবে এ বছর

‌করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমা হলগুলি। যার ফলে বহু সিনেমাই মুক্তি পেতে পারেনি। বাংলা ওয়েব সিরিজ ছাড়া সেভাবে কোনও বংলা ছবি মুক্তি পায়নি। তবে করোনার নিষেধাজ্ঞা শিথিল হতেই খুলে দেওয়া হয় সিনেমা হল। প্রথমে ৫০ শতাংশ আসন নিয়েই চলছিল সিনেমা হল তবে এখন তা সম্পূর্ণভাবে একশো শতাংশ আসন ক্ষমতা নিয়ে চলার অনুমতি পেয়ে গিয়েছে কেন্দ্রের কাছ থেকে। শর্ত ও সুরক্ষা মেনেই চলছে সিনেমা হলগুলি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একগুচ্ছ সিনেমা মুক্তির কথা ঘোষণা করল এসভিএফ।

পয়লা বৈশাখ থেকে বড়দিন, এসভিএফের পাঁচটি বড় ছবি দেখেই দর্শকদের কেটে যাবে এ বছর


মঙ্গলবারই পাঁচটি বড় ছবির কথা ঘোষণা করেছে তারা। তার মধ্যে সবার প্রথম মুক্তি পাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকারের ট্যাংরা ব্লুজ, যা পয়লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে। এই ছবির পরিচালক সুপ্রিয় সেন। এরপরই ২১ মে মুক্তি পাবে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ও বিরসা দাশগুপ্ত পরিচালিত 'সাইকো’। '‌শেষ শত্রু হিসেবে মৃত্যুকে পরাস্ত করতে হবে’‌- এমনই কথা লেখা হয়েছিল ছবির ফার্স্টলুক পোস্টারে। ছবিতে অনির্বাণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে 'একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, দেবেশ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের।

এরপর অগাস্টের ১৩ তারিখ মুক্তি পেতে চলেছে দেব অভিনীত '‌গোলন্দাজ’‌। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে তুলে ধরা হবে কিংবদন্তি ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রটি। ছবিতে দেবের বিপরীতে রয়েছেন ইশা সাহা। বছর যেন গোয়েন্দা ভিত্তিক সিনেমা ছাড়া অসম্পূর্ণ। আর তাই পুজোর মরশুমেই ফিরছেন কাকাবাবু তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৮ অক্টোবর মুক্তি পাবে '‌কাকাবাবুর প্রত্যাবর্তন’‌। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার জঙ্গলে অভিযানে কাকাবাবু ও সন্তু। তবে চমক রয়েছে বছরের শেষে। বহুদিন পর সন্দীপ রায়ের ছবি মুক্তি পেতে চলেছে, তাও আবার ফেলুদা ও শঙ্কু। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সন্দীপ রায় পরিচালিত 'শঙ্কু আর ফেলুদা’। সত্যজিৎ রায়ের ১০০তম জন্মবর্ষ উপলক্ষ্যেই বিশেষ এই উদ্যোগ। ছবির একটা হাফে ফেলুদা, অন্য হাফে শঙ্কুর কীর্তি দেখা যাবে বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+