আবারও কি অর্জুন রামপালের ঘনিষ্ট হচ্ছেন সুজান খান, জোর গুঞ্জন
মুম্বইয়ের গ্যাংস্টার অরুণ গাউলির ভূমিকায় ছবিতে অভিনয় করা অর্জুনের চোহারা একেবারে মিলে গিয়েছে গ্যাংস্টার আরুণের সঙ্গে।
যবে থেকে হৃতিক রোশনের সঙ্গে সুজান খানের বিবাহবিচ্ছেদের ঘটনা সামনে এসেছে, তবে থেকেই হৃতিক সুজানের মাঝে উঠে এসেছে বলিউড অভিনেতা অর্জুন রামপালের নাম। যদিও অর্জুন ও সুজান শুধুমাত্র বন্ধু বলেই বলিউডে নিজেদের পরিচয় দিয়ে থাকেন। তবে তাঁদের বন্ধুত্ব নিয়ে ইন্ডাস্ট্রিতে জলঘোলা কিছু কম হয়নি।
কিছুদিন আগেই অর্জুন অভিনীত অরুণ গাউলির বায়োপিক 'ড্যাডি'-তে অর্জুনের লুক নিয়ে ব্যাপক প্রশংসা হয়েছে ইতিমধ্যেই। মুম্বইয়ের গ্যাংস্টার অরুণ গাউলির ভূমিকায় ছবিতে অভিনয় করা অর্জুনের চোহারা একেবারে মিলে গিয়েছে গ্যাংস্টার আরুণের সঙ্গে। অর্জুনের এই লুক নিয়ে এবার উচ্ছসিত প্রশংসা উঠে এল হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানের কাছ থেকেও।

নিজের সিনেমার পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ক'দিন আগে পোস্ট করেন অর্জুন। আর সেই ছবিতে আসে সুজান খানের 'Like'। আর এই নিয়েই গুঞ্জন চলতে থাকে বলি পাড়ায়। এক সময়ে সুজানের সঙ্গে অর্জুনের বিয়ের খবরে মাত হয়ে যায় বলিউড। বলা হয় অর্জুনের জন্যই নাকি হৃতিক সুজান আলাাদ হয়েছেন। তারপর থেকেই দুজনে দুজনের কাছ থেকে দূরত্বে থাকতে শুরু করেন। সেই ঘটনার বহুদিন বাদে অর্জুনের কোনও পোস্ট- এ 'লাইক' করে কিছু কি ইঙ্গিত দিতে চাইলেন সুজান। এ নিয়ে জোর জল্পনা চলছে ইন্ডাস্ট্রির অনেকের মধ্যেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications