জন্মদিনে হৃতিককে দেওয়া সুজানের শুভেচ্ছাবার্তায় কী লেখা জানেন
বলিউডের ধূসর চোখের গ্রিক গড হৃতিকের জন্মদিন ঘিরে বুধবার দিনভোর উচ্ছসিত ছিল সোশ্যাল মিডিয়া। হবে নাই বা কেন, এই হ্যান্ডসম হাঙ্কের জন্য পাগল আসমুদ্র হিমাচল।
বলিউডের ধূসর চোখের গ্রিক গড হৃতিকের জন্মদিন ঘিরে বুধবার দিনভোর উচ্ছসিত ছিল সোশ্যাল মিডিয়া। হবে নাই বা কেন, এই হ্যান্ডসম হাঙ্কের জন্য পাগল আসমুদ্র হিমাচল। শুধু তাই নয়, তাঁর অভিনয় থেকে নাচের দক্ষতা মন মজিয়েছে অনেকেরই। 'কহো না প্যার হ্যায়' ছবি দিয়ে কেরিয়ার শুরু করার পর সাফল্যের সিঁড়িতে ক্রমাগতই উত্থান হয়েছে হৃতিকের।

সেই আসমুদ্র হিমাচলকে মাতানো হৃতিক রোশানের বুধবার ১০ জানুয়ারি ছিল জন্মদিন। সেই উপলক্ষ্যে তাঁর সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে ভিড় করেছে বহু বার্তাই। শুভেচ্ছাবার্তার ভিড়ে , সবচেয়ে বেশি নজর কেড়েছে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের বার্তা। হৃতিক রোশানের ৪৪ তম জন্মদিনে সুজান লিখেছেন ,'তুমি সবসময়েই আমার উজ্জ্বল আলো হয়ে থাকো। হ্য়াপিয়েস্ট বার্থ ডে...' ।
দু'জনের বিচ্ছেদের পর অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃতিকের সম্পর্ক নিয়ে বেশ কিছুটা জলঘোলা হয় বলিউডে। সেই বিতর্ক থেকে যত বারই গা ঝাড়া দেওয়ার চেষ্টা করেছেন হৃতিক,ততবারই তা জাঁকিয়ে বসে হৃতিকের মাথায়। এরপর , সুজানের এই নয়া বার্তা আবারও বুঝিয়ে দিল, হৃতিক রোশান কতটা দামী প্রাক্তন স্ত্রী সুজানের কাছে।












Click it and Unblock the Notifications