অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিটু অভিযোগ এনেছিলেন, সেই পায়েল ঘোষের ওপর হামলা মুম্বইতে

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিটু অভিযোগ এনেছিলেন, সেই পায়েল ঘোষের ওপর হামলা মুম্বইতে

ওষুধ কিনে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়লেন অভিনেত্রী পায়েল ঘোষ। তিনি অভিযোগ করেছেন যে মুখোশ পরা কিছু লোক তাঁর দিকে রড হাতে নিয়ে তেড়ে আসে। কোনওরকমে প্রাণে বাঁচেন তিনি। এমনকী তাঁর দিকে অ্যাসিড ছোঁড়ার পরিকল্পনাও ছিল হামলাকারীদের, কারণ তাদের হাতে থাকা বোতলে অ্যসিড ছিল বলে অনুমান পায়েলের।

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিটু অভিযোগ এনেছিলেন, সেই পায়েল ঘোষের ওপর হামলা মুম্বইতে


ইনস্টাগ্রামে ফ্যান পেজের পক্ষ থেকে পোস্ট করা একটি ভিডিওতে পুরো ঘটনা প্রসঙ্গে পায়েল ঘোষ তাঁর বর্ক্তব্য তুলে ধরেছেন। যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গেছে, '‌হাই, আমি পায়েল ঘোষ এবং গতকাল আমি কিছু ওষুধ কিনতে বেরিয়েছিলাম। আমি যখন গাড়িতে উঠতে যাই, তখন কিছু লোক এসে আমাকে আক্রমণ করে। ওদের হাতে একটি বোতল ছিল। আমি জানি না তাতে কী ছিল। আমার সন্দেহ, ওতে হয়তো অ্যাসিড ছিল। ওরা আমাকে রড দিয়ে আঘাত করার চেষ্টাও করেছিল। আমি পালানোর চেষ্টা করি এবং চিৎকার করি। রডটি আমার বাম হাতে লাগে, আমি আহত হই।’‌ পায়েল আরও জানান যে এ ধরনের ঘটনা তাঁর সঙ্গে মুম্বইতে প্রথমবার ঘটল। কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে সে বিষয়ে কোনও ধারণা নেই পায়েলের। ইনস্টাগ্রামে হাতে লাগার একটি ছবিও শেয়ার করেছেন পায়েল। তিনি জানিয়েছেন যে যন্ত্রণায় তিনি সারা রাত ঘুমোতো পারেননি। মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন অভিনেত্রী।

প্রসঙ্গত, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তাঁর মিটু অভিযোগ নিয়ে কম জলঘোলা হয়নি বলিউডে। তাঁর অভিযোগ ছিল, ২০১৩ সালে অনুরাগ নাকি তাকে যৌন হেনস্থা করেছিলেন। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। পায়েল বলেছিলেন, অনুরাগ কাশ্যপ নাকি প্রথমে তাঁকে তাঁর অফিসে ডেকেছিলেন এবং পরে বাড়িতে আসার কথা বলেছিলেন। প্রথমবার যে দিন অনুরাগ কাশ্যপের বাড়িতে পায়েল গিয়েছিলেন সেদিন তাঁরা কথাবার্তা বলেন এবং কিছু খাওয়া-দাওয়া করেন। কিন্তু দ্বিতীয়বার যখন পরিচালকের বাড়ি তিনি গিয়েছিলেন, তখন নাকি অনুরাগ ধূমপান ও মদ্যপান করছিলেন। যার জন্য অস্বস্তি বোধ করছিলেন বলে দাবি পায়েলের। এরপরে একটি অদ্ভুত গন্ধ পেয়ে অনুরাগকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করেন পায়েল। তখন পরিচালক জানান এটা গাঁজার গন্ধ। যদিও পায়েলের এই সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে জানিয়ে দেন অনুরাগ। সেই সময়ে অনুরাগের হয়ে মুখ খুলেছিলেন তাপসী পান্নু, ও কালকি কেকলানও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+