Sushmita Sen: ফুলে উঠেছে গাল-চোখ, একোন রূপে ধরা দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী, দেখুন ছবিতে
চোখের নীচে ফুলে উঠেছে। গাল গুলো ফোলা ফোলা। একেবারে লুক বদলে গিয়েছে প্রাক্তন িবশ্বসুন্দরী সুস্মিতা সেনের। সম্প্রতি তাঁর ইনস্টাপোস্ট দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। একি হল অভিনেত্রীর। শরীরে কি কোনও নতুন রোগ বাসা বেঁধেছে। তাঁর স্বাস্থ্য নিয়ে রীতি মতো উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই নিজের আপকামিং ফিল্মের শ্যুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা সেন। পরে জানা যায় হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। ৪৭ বছরে হার্ট অ্যাটাক হয়েেছ প্রাক্তন বিশ্বসুন্দরীর অনেকেই চমকে উঠেিছলেন সেকথা শুনে। যদিও বলিউডে এর আগে এর থেকেও কম বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অনেকেই মারা গিয়েছেন।

তাই সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক হতেই পারে সেটা খুব একটা আশ্চর্যের কথা নয়। যদিও তার পরেও একাধিক ফিটনেসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। হাসপাতাল থেকে ছুটি পেয়েই ছবির কাজ শুরু করে দিয়েছিলেন। একাধিক বিজ্ঞাপনের শ্যুটিংও করেছেন তিনি।
সেরকমই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে নিজের ছবি ইনস্টাতে পোস্ট করেন সুস্মিতা। তাতে তাঁর চেহারা পুরো বদলে গিয়েছে। চোখ মুখ ফুলে এক অন্যরকম আকার নিয়েছে মুখের। তাই দেখেই নেটিজেনরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। কোনও রোগের কারণে চোখ মুখ এভাবে ফুলে ওঠেনি তো অভিনেত্রীর। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। নেটিজেনরা ইতিমধ্যেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন।
প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন বরাবরই বিতর্কিত চরিত্র। তাঁকে নিয়ে বলিউডে বিতর্কের শেষ নেই। একাধিক বয়ফ্রেন্ড থেকে শুরু করে ললিত মোদীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার ছবি প্রকাশ্যে আসা। এই নিয়ে অভিনেত্রী প্রাক্তন বিশ্বসুন্দরীকে নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে। বলিউডে অভিনয়ে তেমন প্রভাব তৈরি করতে না পারলেও সুস্মিতা সেনে তাঁর ব্যক্তিত্বের কারনে অনেকের কাছেই জনপ্রিয়।












Click it and Unblock the Notifications