কিশোরের হাতে যৌন হেনস্থার শিকার সুস্মিতা ! তারপর কী হয়েছে জানুন

দেশে নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে । এই ইস্যুতে যতটা আঙুল ওঠে প্রশাসনের দিকে, ঠিক ততটাই নিশানায় থাকে সমাজ ব্যবস্থা। দেশের সাধারণ মহিলা থেকে সেলেব্রিটি, অনেকেই যৌন হেনস্থার শিকার হয়েছেন।

দেশে নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে । এই ইস্যুতে যতটা আঙুল ওঠে প্রশাসনের দিকে, ঠিক ততটাই নিশানায় থাকে সমাজ ব্যবস্থা। দেশের সাধারণ মহিলা থেকে সেলেব্রিটি, অনেকেই যৌন হেনস্থার শিকার হয়েছেন। এবার এরকমই এক ঘৃণ্য় ঘটনার কথা জানালেন অভিনেত্রী সুস্মিতা সেন। এক কিশোরের হাতে তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয় বলে জানিয়েছেন অভিনেত্রী।

কিশোরের হাতে যৌন হেনস্থার শিকার সুস্মিতা ! তারপর কী হয়েছে জানুন

সুস্মিতা জানিয়েছেন , এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর সঙ্গে এই ঘটনাটি ঘটে। এক ১৬ বছরের কিশোর তাঁকে যৌন হেনস্থা করে সেখানে। এঘটনা বহুদিন আগের নয়, বরং সাম্প্রতিক ঘটনা বলে দাবি সুস্মিতার। ঘটনার সঙ্গে সঙ্গে কিঠুতা হতবাক হয়ে পড়েন অভিনেত্রী। তবে পরে নিজেকে সামলে নিয়ে কিশোরকে পাল্টা 'শিক্ষা' দিতে উদ্যত হন তিনি। সুস্মিতা বলছেন,'ওই জায়গায় অনেক পুরুষ ছিল বলে, ওই ছেলেটি ভেবেছিল ওকে ধরতে পারব না। .. ' এরপর ওই ভিড় থেকে ছেলেটিকে খুঁজে বার করে তার হাতটা চেপে ধরে টানতে থাকেন সুস্মিতা। সবার মাঝখানে ছেলেটির ঘাড় ধরে তাকে চেপে ধরেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এরপরই ছেলেটিকে সুস্মিতা বলেন, 'যা করেছ তার জন্য় ক্ষমা চাও। প্রতিশ্রুতি দাও আর কোনও দিনও করবে না।'

কিশোরের হাতে যৌন হেনস্থার শিকার সুস্মিতা ! তারপর কী হয়েছে জানুন

সুস্মিতার দাবি অনেকেই ভেবেছিলেন সেই সময়ে যে , সুস্মিতা ছেলেটিকে নিছক 'হাই হ্য়ালো' বলছেন। তবে সুস্মিতার দাবি, তীব্র ধমকের মুখে পড়ে ছেলেটি সুস্মিতার কাছে নিজের ভুল স্বীকার করে নেয়। ঘটনার কথা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন সুস্মিতা। পাশাপাশি প্রতিটি মহিলাকে নিজের আত্মরক্ষার্থে সজাগ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+