২৭ বছর বয়সী প্রেমিকের সঙ্গে বিয়ে ৪২ -এর সুস্মিতার! নতুন সম্পর্ক ঘিরে জল্পনা তুঙ্গে

প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড ডিভা সুস্মিতা সেন যে প্রেম করছেন, সেই খবর অনেকেরই জানা।

প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড ডিভা সুস্মিতা সেন যে প্রেম করছেন, সেই খবর অনেকেরই জানা। উঠতি মডেল রোহমন শালের সঙ্গে বহুদিন ধরেই সম্পর্কে লিপ্ত দুই কন্যার মা সুস্মিতা। সম্পর্কের উত্থান পতনে বহুবার জর্জরিত হয়েছে সুস্মিতার জীবন। এবার শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুস্মিতা।

২৭ বছর বয়সী প্রেমিকের সঙ্গে বিয়ে ৪২ -এর সুস্মিতার! নতুন সম্পর্ক ঘিরে জল্পনা তুঙ্গে

দীপিকা-রণবীরর বিয়ে নিয়ে ইতিমধ্যেই বলিউডে বেশ উচ্ছ্বাস। তার পরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা। খবর উঠে এসেছে মালাইকা অর্জুনকে নিয়েও। এবার শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাঙালি সুন্দরী সুস্মিতা সেন। জানা গিয়েছে ২৭ বছরের রোহমনের সঙ্গে গত ২ মাস ধরে ডেট করছেন সুস্মিতা। এক ফ্য়াশন শো-য়ের মাধ্যমে দুজনের পরিচিতি। তারপর থেকে প্রেম শুরু হয়। সেই প্রেম এবার বিয়েতে পরিণতি পেতে চলেছে বলে খবর।

View this post on Instagram

#duggadugga ❤️

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

সূত্রের দাবি, বিয়ের জন্য ইতিমধ্যেই সুস্মিতাকে প্রস্তাব দিয়েছেন রোহমান। সুস্মিতার দুই মেয়ের সঙ্গেও রোহমনের সম্পর্ক বেশ ভালো। শোনা যাচ্ছে, সব কিছু সঠিক দিকে এগোলে ২০১৯ সালের শেষের দিকে বিয়ে করতে চলেছেন রোহমান ও সুস্মিতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+