দীর্ঘ সম্পর্কের অবসান, রোহমান শলের সঙ্গে ব্রেকআপ, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা সুস্মিতা সেনের
সম্পর্ক ভাঙল সুস্মিতা সেনের
সালটা ছিল ২০১৮। যখন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন কাশ্মীরি মডেল রোহমান শলের ছবি পোস্ট করে ভক্তদের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেন। এর পরপরই সুস্মিতা ও রোহমানকে একাধিক পারিবারিক ও অনুষ্ঠানে দেখা যাওয়ার পর সকলের মনেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দেয়। তবে কারোর এটা বুঝতে বাকি ছিল না যে সুস্মিতা ও রোহমান একে–অপরের সঙ্গে ডেট করছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা সুস্মিতা ঘোষণা করেছেন তাঁর প্রেমের সম্পর্ক ভাঙার কথা।

৩ বছরের সম্পর্ক শেষ
কাশ্মীরি মডেল রোহমান শলের সঙ্গে প্রায় ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। বৃহস্পতিবার রোহমানের সঙ্গে নিজের একটি সেলফি পোস্ট করে সুস্মিতা ঘোষণা করেছেন সম্পর্ক ভাঙার কথা। সুস্মিতা লিখেছেন, 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল... ভালোবাসা এখনও আছে।' এরপর সুস্মিতা তাঁর চেনা কথা, 'দুগ্গা দুগ্গা' লিখতেও ভোলেন না।

ছব সরাননি সুস্মিতা
সুস্মিতা তাঁর ব্রেকআপ নিশ্চিত করলেও নিজের প্রোফাইল থেকে তাঁর ও রোহমানের ছবি সরিয়ে দেননি। এর অর্থ এখনও তাঁদের মধ্যে বন্ধুত্বের বন্ধন রয়েছে। সুস্মিতা প্রায়ই রোহমানকে তাঁর পোস্টে 'রুহ' বলে উল্লেখ করতেন। এ বছরের জানুয়ারিতে সুস্মিতা তাঁর ও রোহমান দারুণ একটি ছবি পোস্ট করেন এবং সুস্মিতা রোহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সস্মিতার দুই মেয়ের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন রোহমান
রোহমানের সঙ্গে গত কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছিলেন সুস্মিতা সেন। দুই মেয়ে রেনে ও আলিশার সঙ্গেও রোহমানের দারুণ ভাব-ভালোবাসা দেখা গিয়েছিল। বেড়াতে যাওয়া, উৎসব-অনুষ্ঠান, একসঙ্গে জিম সেশন থেকে ইনস্টাগ্রাম লাইভ-সবেতেই সেন পরিবারের সঙ্গে মিলেমিশে ছিলেন রোহমান। আচমকাই সেই সম্পর্ক শেষ করলেন সুস্মিতা সেন। যদিও ঘনিষ্ঠরা মনে করছেন, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে দূরত্ব বাড়ছিল, তারই ফল এই বিচ্ছেদ। এমন খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা দুঃখপ্রকাশ করেছেন।

কীভাবে পরিচয়
শোনা যায় যে সুস্মিতা সেনের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে দেখতে তাঁকে সরাসরি মেসেজ করে বলেন। সুস্মিতাও কোনও উদ্দেশ্য ছাড়াই রোহমনের চ্যাট বক্স খোলেন এবং তাঁকে মেসেজের জবাব দেন। এরপর ঘন ঘন কথার পর তাঁরা খুব শীঘ্রই ডেট করতে শুরু করে দেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications