Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একই কাউচে সুস্মিতা সেন–ঐশ্বর্য রাই?‌ কফি উইথ করণ–এ আসতে পারেন এই দুই সুন্দরী

বলিউডের ব্যস্ততম পরিচালক-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণ ফিরতে চলেছে সপ্তম সিজন নিয়ে। আর এবার তা আরও সিজলিং, হট অভিনেতা-অভিনেত্রীদের পেশাগত থেকে ব্যক্তিগত জীবনের নানান দিক নিয়ে কথা বলতে দেখা যাবে হোস্ট করণকে। গত ১৮ বছর ধরে কফি উইথ করণ দেশের অন্যতম জনপ্রিয় চ্যাট শোতে পরিণত হয়েছে। এই শোয়ের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং করণও ঘোষণা করে দিয়েছেন যে আগামী ৭ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে এটি স্ট্রিমিং হবে।

একই কফি কাউচে সুস্মিতা সেন–ঐশ্বর্য রাই?‌

এই নতুন সিজনে করণের কফি কাউচে একাধিক নতুন জুটিকে বসতে দেখা যাবে। তারকা খচিত এই চ্যাট শো-তে প্রচুর এ-তালিকাভুক্ত অভিনেতা-অভিনেত্রীদের দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে। তবে সাম্প্রতিক পাওয়া রিপোর্ট অনুযায়ী, এই সিজনে প্রথমবার করণ জোহরের কফি কাউচে বসার জন্য আসতে পারেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চনকে। এঁদের একসঙ্গে কফি কাউচে দেখা যেতে পারে। যদিও বি-টাউনে সর্বদাই এই দুই সুন্দরী একে-অপরের বিরুদ্ধে প্রতিদ্বণ্ডিতা করে এসেছেন। এমনকী, গত কয়েক দশকে এই দুই অভিনেত্রী একসঙ্গে কোনও সাক্ষাৎকারও দেননি। তাই করণের শো-তে যদি এঁরা দু'‌জন একসঙ্গে আসেন তবে এর চেয়ে অসাধারণ মুহূর্ত আর কিছুই হবে না।

শোনা যাচ্ছে করণের চ্যাট শোতে এই সিজনে আসতে পারেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, কিয়ারা আদবাণীস অনিল কাপুর, নীতু সিং, সিদ্ধার্থ মালহোত্রা, রশ্মিকা মন্দানা, ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী সহ আরও অনেকে। তবে সম্প্রতি জানা গিয়েছে যে করণের চ্যাট শোতে আসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রণবীর কাপুর। অপরদিকে কফি উইথ করণ শোতে আসার জন্য আগামী সপ্তাহ থেকে শুটিং শুরু করবেন রণবীর সিং ও আলিয়া ভাট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+