সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অভিনেতার বাবা

সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অভিনেতার বাবা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম উঠে এসেছে বার বার করে। তাঁর সঙ্গে সুশান্তের সম্পর্ক, মহেশ ভাট সবকিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় চুলচেরা বিশ্লেষণ হয়েছে। বান্দ্রা পুলিশও রিয়াকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করেছেন। যদিও রিয়ার পরবর্তী পোস্টে সুশান্তের প্রতি অসীম ভালোবাসাই প্রতিফলিত হয়েছে। সম্প্রতি সুশান্তের বাবা কে কে সিং পাটনার রাজীব নগর পুলিশ থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

রিয়া প্ররোচনা দিয়েছে সুশান্তকে

রিয়া প্ররোচনা দিয়েছে সুশান্তকে

সুশান্তের বাবার অভিযোগ, রিয়া ক্রমাগত সুশান্তের থেকে টাকা নিতেন এবং তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। প্রসঙ্গত, সুশান্ত এবং রিয়া অভিনেতার ১৪ জুন মৃত্যুর আগে পর্যন্ত সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। পাটনা পুলিশ ইতিমধ্যেই মুম্বই তদন্তকারী দলের ডিসিপির সঙ্গে দেখা করেছে।

সুশান্তের বাবা মুম্বই পুলিশে অভিযোগ করেননি

সুশান্তের বাবা মুম্বই পুলিশে অভিযোগ করেননি

যদিও সুশান্তের বাবাকে জুন মাসে যখন জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ তখন তিনি কোনও অভিযোগ দায়ের করেননি। তিনি তখন জানিয়েছিলেন যে তাঁর কারোর প্রতি কোনও অভিযোগ নেই। মুম্বইয়ের বান্দ্রা পুলিশের পক্ষ থেকে প্র‌য়াত অভিনেতার মৃত্যু রহস্যের তদন্ত করা হচ্ছে। রিয়াকে জিজ্ঞাসাবাদের সময় তিনি পুলিশকে জানিয়েছিলেন যে সুশান্ত যশ রাজ ফিল্মসের সঙ্গে চুক্তি ভেঙে দেয় এবং রিয়াকেও একই কাজ করতে বলে।

তিনটে ছবির চুক্তি ছিল যশরাজের সঙ্গে

তিনটে ছবির চুক্তি ছিল যশরাজের সঙ্গে

যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের তিনটে ছবির চুক্তি ছিল। যার মধ্যে শুদ্ধ দেশি রোম্যান্স, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী ও শেখর কাপুর পরিচালিত পানি। কিন্তু এই শেষ ছবিটি তৈরি হতে পারেনি কারণ শেখর কাপুর ও যশ রাজ ফিল্মসের মধ্যে সৃজনশীল পার্থক্য তৈরি হয়।

বয়ান রেকর্ড জনপ্রিয় পরিচালক–প্রযোজকদের

বয়ান রেকর্ড জনপ্রিয় পরিচালক–প্রযোজকদের

সঞ্জয় লীলা বনশালিও তাঁর বয়ানে জানিয়েছেন যে তিনি সুশান্তের সঙ্গে তিনটে ছবি করতে চেয়েছিলেন কিন্তু তিনি যশ রাজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় তা করতে পারেননি। সুশান্ত কাণ্ডে যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া, মহেশ ভাটকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এই সপ্তাহে হয়ত পরিচালক করণ জোহরকেও ডাকতে পারে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+