CAA নিয়ে প্রতিবাদের পর 'সাবধান ইন্ডিয়া'র বাইরে সুশান্ত! অভিনেতার টুইট কোন বার্তা দিল
মুম্বইয়ের রাস্তায় টেলিভিশন অভিনেতা সুশান্ত সিং রাজপুত কয়েকদিন আগেই নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ এর প্রতিবাদে নামেন। আর এভাবে তারকার প্রতিবাদকে স্বাগত জানান বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। আর এরপরই সুশান্ত সিং 'সাবধান ইন্ডিয়া' অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছেন বলে খবর।

মুম্বইয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে প্রতিবাদে নামেন মহেশ ভাট থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই প্রতিবাদে সামিল হন অভিনেতা সুশান্ত সিংও। এরপরই ওদিন তিনি টুইটে জানান, 'সাবধান ইন্ডিয়া'র সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক এখানেই ছিন্ন হল। জল্পনা শুরু হয়, তাহলে কি সুশান্তের সিএএ প্রতিবাদের জেরেই এমন ঘটনা ঘটে গেল! যদিও তার সদুত্তর নিজেই দিয়ে দিয়েছেন সুশান্ত। তিনি জানিয়েছেন নাগরিকত্ব বিল নিয়ে নিজের টুইটের প্রেক্ষিতে একটি কমেন্ট-এ সুশান্ত জানিয়েছেন এটি 'এটা খুবই অল্প মূল্য চোকাতে হল। ভগত সিং, রাজগুরু, সুখদেবদের কী জবাব দেবে? '
And, my stint with Savdhaan India has ended.
— सुशांत सिंह sushant singh سوشانت سنگھ (@sushant_says) December 16, 2019
প্রসঙ্গত, ২০০২ সালে 'লেজেন্ড অফ ভগত সিং' ছবিতে সুখদেবের ভূমিকায় ছিলেন সুশান্ত। তাঁর বলিউড পরিচিতি সেই সময় থেকে। প্রসঙ্গত, দিল্লিত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রবেশের প্রতিবাদে মুম্বইয়ে বিক্ষোভ করতে দেখা যায় সুশান্ত সিংকে।












Click it and Unblock the Notifications