সুশান্তে মৃত্যুর তদন্তে নয়া মোড়, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ফরেন্সিক রিপোর্টে

সুশান্তে মৃত্যুর তদন্তে নয়া মোড়, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ফরেন্সিক রিপোর্টে

বলিউড অভিনতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। ফরেন্সিক রিপোর্টে জানানো হয়েছে খুন করা হয়নি সুশান্তকে। আত্মঘাতী হয়েছিলেন তিনি। এদিকে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুশান্তেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় পরিবারের তরফ থেকে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করা হয়। তাঁকে গ্রেফতারও করেছে পুলিস। তাঁর বিরুদ্ধে বলিউডে মাদক পাচারের অভিযোগ রয়েছে।

ফরেন্সিক রিপোর্ট

ফরেন্সিক রিপোর্ট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নয়া মোড়। ফরেন্সিক রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে খুন হননি সুশান্ত সিং। তিনি আত্মঘাতী হয়েছেন। এবার সিবিআই তদন্তের কী হবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুশান্ত সিং খুন হয়েছেন দাবি করেই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই তদন্তেই নেমেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিস।

রিয়ার মুক্তি কি আসন্ন

রিয়ার মুক্তি কি আসন্ন

সুশান্ত সিং রাজপুতকে হত্যা করেছেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীই। এমনই দাবি করে পরিবারের তরফে এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। বলিউডে মাদক সরবরাহের যোগ প্রকাশ্যে চলে আসে। সুশান্তকে ড্রাগ দিতেন রিয়া এমন ঘটনা প্রকাশ্যে আসতেই এনসিবি তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে।

নজরে বিহার ভোট

নজরে বিহার ভোট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে তোলপাড় শুরু হয়েছিল গোটা দেশে। বলিউডের একাধিক তাবর অভিনেত্রীকে ডেকে জেরা করা হয়। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে ডেকে জেরা করে এনসিবি। বিহারের ভোটের জন্যই এই তৎপরতা বলে অভিযোগ করেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বিহারের ভোট না হওয়া পর্যন্ত এই তৎপরতা চলবে বলে দাবি করেছিলেন তিনি।

কঙ্গনা বনাম রাউত

কঙ্গনা বনাম রাউত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাকে খুন বলে সরব হয়েছিলেন অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। তিনিই প্রথম দাবি করেছিলেন বলিউডে মাফিয়া রাজ চলছে। যার বলি হয়েছেন সুশান্ত। তারপরেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে তাঁর প্রবল বাক যুদ্ধ বাঁধে। কঙ্গনার মুম্বইয়ের অফিসের বেআইনি নির্মাণ ভেঙে ফেলে বিএমসি। শিবসেনার মদতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য সুশান্তের বান্ধবী রিয়ার সঙ্গে আদিত্য ঠাকরেরও নাম জড়িয়েছিলেন কঙ্কনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+