সুশান্ত সিং রাজপুতের ফেসবুকে নতুন ডিপি, ভুতুড়ে কাণ্ড নাকি অন্য কারণ? জানুন এখানে
সুশান্ত সিং রাজপুতের ফেসবুকে নতুন ডিপি, ভুতুড়ে কাণ্ড নাকি অন্য কারণ? জানুন এখানে
সাধারণত কোনও ব্যক্তি যখন মারা যান এবং তিনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, তবে তাঁর সেই পেজে তাঁর প্রোফাইল পিকচার একই থাকে। অর্থাৎ শেষবার ওই ব্যক্তি জীবিত থাকার সময় যদি তা বদলে থাকেন। তবে এই বিষয়টি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে ঘটল না।
নতুন ডিপি সুশান্তের
নতুন প্রোফাইল পিকচার আপলোড হয়েছে সুশান্ত সিংয়ের ফেসবুক পেজে, যা দেখে নেটিজেনদের চক্ষু ছানাবড়া। কেউ কেউ ভূতেরও ভয় পাচ্ছেন। অনেকেই এই ঘটনাকে 'চমৎকার' অ্যাখা দিয়েছেন আবার কেউ কেউ মনে করছেন মৃত্যু থেকে ফিরে এসেছেন সুশান্ত সিং। প্রসঙ্গত, গত বছর ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। আকস্মিক মৃত্যুর পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। এখনো জানা যায়নি অভিনেতার রহস্য মৃত্যুর কারণ। সিবিআই এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে সুশান্তের মৃত্যু নিয়ে। আর তার মধ্যে এই ঘটনা নেটিজেনদের পিলে প্রায় চমকে দিয়েছে।

জানুন আসল ঘটনা
এই একবছরের মধ্যে অনেকেই কিন্তু সুশান্তের মৃত্যুর খবর প্রায় ভুলতে বসেছেন। তবে হঠাৎ করে এই ঘটনা সকলকে অভিনেতার পুরনো দিনের কথাই মনে করিয়ে দিয়েছেন। কিন্তু একজন মৃত মানুষ কীভাবে আবার ফিরে আসতে পারে? এমন প্রশ্ন উঠবেই স্বাভাবিক ভাবে। তার আগে জেনে নিন ঘটনাটা কী ঘটেছে যার জন্য এত শোরগোল। প্রয়াত সুশান্তের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হঠাৎ করেই বড়সড় বদল চোখে পড়েছে। গত বুধবার অভিনেতার পুরনো একটি ছবি নতুন করে জায়গা পেয়েছে তাঁর ডিসপ্লে পিকচারে। সুশান্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি 'স্মরণীয়' করে রাখা হয়েছে। কিন্তু তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি এখনো মাঝে মাঝে সক্রিয় হয়ে ওঠে। অভিনেতার পি আর টিমই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালনা করে। গত বছর তাঁর মৃত্যুর পরে আরো তিনটি পোস্ট করা হয়েছে। তারাই অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারটি বদলেছে। আর তাতেই যত শোরগোল।

দেশজুড়ে শোরগোল পড়ে অভিনেতার মৃত্যু নিয়ে
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে পারেনি অনেকেই। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে যখন গোটা দেশ লড়াই করছিল তখনই হঠাৎ দুঃসংবাদ। গত বছর ১৪ জুন বান্দ্রার আবাসনে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। ঘটনায় শোকাহত হন সুশান্তের কোটি কোটি ভক্তরা। বলিউডের বেড়াজাল, স্বজন-পোষণ থেকে শুরু করে অভিনেতার ব্যক্তিগত জীবন, একাধিক বিষয় সামনে আসে। সবমিলিয়ে তারকার মৃত্যু নিয়ে শোরগোল পড়ে গোটা দেশে।

নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ছবি বদল হওয়া মাত্রই নেটিজেনদের মন্তব্য-প্রতিক্রিয়ায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। অনেকেই ভেবেছিলেন এটা কোনও অলৌকিক ঘটনা। কিন্তু আদপে তা নয়। একইসঙ্গে আবেগে ভাসছেন সুশান্ত ভক্তরা। তাঁদের দাবি, কোনওভাবেই যেন ছবিটি সরিয়ে না দেওয়া হয়।












Click it and Unblock the Notifications