সুশান্ত অভিনীত শেষ ছবি ‘‌দিল বেচারা’‌ মুক্তি পাচ্ছে ২৪ জুন ডিজনি প্লাস হটস্টারে

সুশান্ত অভিনীত শেষ ছবি ‘‌দিল বেচারা’‌ মুক্তি পাচ্ছে ২৪ জুন ডিজনি প্লাস হটস্টারে

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি '‌দিল বেচারা’‌ ডিজিটালে মুক্তি পেতে চলেছে। ২৪ জুলাই এই ছবিটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। গত ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁরই মুম্বইয়ের ফ্ল্যাট থেকে।

সুশান্তের শেষ ছবি

সুশান্তের শেষ ছবি

এই ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেছেন নবাগতা সঞ্জনা সাংঘি ও সইফ আলি খান। এই ছবির মধ্য দিয়েই পরিচালক হিসাবে আসতে চলেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। ডিজিটাল প্ল্যাটফর্মে ছবি মুক্তির ঘোষণা করে ডিজনি প্লাস হটস্টার টুইট করেছে, ‘‌এই গল্পটি প্রেমের, আশা ও অন্তহীন স্মৃতির গল্প। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ কাজ যা সকলের মনে চিরদিনের মতো আবদ্ধ ও লালিত হয়ে থাকবে।'‌

ছবির গল্প

ছবির গল্প

২০১৪ সালে হলিউডের ছবি দ্য ফল্টের রিমেক দিল বেচারা। লেখক জন গ্রিনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে দ্য হল্ট তৈরি হয়েছিল। উপন্যাসের নামও একই ছিল। দিল বেচারা কিজি বাসু ও ইম্যানুয়েল রাজকুমার জুনিয়র বা ম্যানির গল্প, যাঁরা বেঁচে থাকার এবং প্রেমের জন্য মজাদার, রোমাঞ্চকর এবং মর্মান্তিক অ্যাডভেঞ্চারটি আবিষ্কার করে। কিজি এবং ম্যানি একসঙ্গে চড়াই-উৎরাই, দুঃখ এবং কিছু পাগলামির মাধ্যমে তাঁদের দিন কাটান, যাঁকে তাঁরা জীবন বলেন।

অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির

অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির

৩ মে সিনেমাহলেই এই ছবির মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারির কারণে তা সম্ভব হয়ে ওঠে না। তাই ছবির নির্মাতারা আর দেরি না করে ওটিটিতেই এই ছবি মুক্তির সিদ্ধান্ত নেয়। যদিও সুশান্তের অনুগামীরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিল বেচারা বড় পর্দায় মুক্তি পাওয়ানোর জন্য হ্যাশট্যাগ তৈরি করেছে। কারণ তাঁরা শেষবারের মতো সুশান্তের অভিনয় বড় পর্দায় দেখার সুযোগ হাতছাড়া করতে চান না।

মানসিক অবসাদে ছিলেন সুশান্ত

মানসিক অবসাদে ছিলেন সুশান্ত

সুশান্তের মৃত্যুর পর বলিউডের স্বজন পোষণ বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর বড় বড় প্রযোজনা সংস্থার সাতটি ছবি হাতছাড়া হয়ে যায় সুশান্তের। এমনকি শেখর কাপুরের পানি ছবিটিও এখনও মুক্তি পায়নি। এখন সেগুলি নিয়েই অবসাদগ্রস্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+