ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়ের, শোকস্তব্ধ পরিবার

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়ের

ফের শিরোনামে উঠে এলেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মঙ্গলবার সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়। বিহারের লখিসরাইতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা। তাঁদের গাড়ির সঙ্গে ট্র‌্যাকের সংঘর্ষ হয় ৩৩৩ নম্বর জাতীয় সড়কে।

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়ের, শোকস্তব্ধ পরিবার


জানা গিয়েছে, পরিবারের সদস্যরা সেই সময় পাটনা থেকে ফিরছিলেন। তাঁরা সকলে হরিয়ানা পুলিশ অফিসার ওপি সিংয়ের বোন গীতা দেবীর শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন। ওপি সিং হলেন সুশান্ত সিং রাজপুতের জামাইবাবু। প্রসঙ্গত ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এই অভিনেতার দেহ। বিহারের লখিসরাইতে হলসি থানার কাছে শেখপুরা সিকন্দরা রোডে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে লখিসরাইয়ের এসপি সুশীল কুমার বলেছেন, '‌টাটা সুমোর সঙ্গে একটি ট্র‌্যাকের বিশাল জোরে সংঘর্ষ হয়। এই টাটা সুমোয় দশজন ছিলেন, যাঁরা পাটনা থেকে ফিরছিলেন।’‌ তিনি জানান যে টাটা সুমোর চালক সহ ৬ জন ঘটনাস্থলেই মারা যান এবং চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আহত বালমুকুন্দ সিং ও দিলখুশ সিংকে আরও ভালো চিকিৎসার জন্য পাটনায় পাঠানো হয়েছে। বাকি বাল্মিকী সিং ও টনু সিংয়ের চিকিৎসা চলছে লখিসরাই জেলা হাসপাতালে। মৃতদেহগুলিকে লখিসরাই হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতদের সনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন লালজিৎ সিং (‌ওপি সিংয়ের জামাইবাবু)‌, তাঁর দুই ছেলে অমিত শেখর ওরফে নেমানি সিং ও রামচন্দ্র সিং, বেবি দেবী, অনিতা দেবী ও চালক প্রিতম কুমার। পরিবারের সঙ্গে প্রিতম কুমারের সম্পর্ক কি তা জানা যায়নি। সূত্র থেকে আরও জানা গেছে, পরিবারের এক সদস্যের শেষকৃত্যেই সুশান্তের পরিবার পাটনা গিয়েছিলেন এবং সেখান থেকেই অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে এই গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন সুশান্তের পাঁচ আত্মীয়রা। শেষকৃত্য সম্পন্ন করে আর কারোরই বাড়ি ফেরা হল না। পথ দুর্ঘটনায় এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন ভোরবেলায় প্রচন্ড কুয়াশা থাকার কারণেই কিছু বুঝে ওঠার আগে দুর্ঘটনাটি ঘটে যায় এবং গাড়ির গতিও অনিয়ন্ত্রিত ছিল।

সুশান্তের মৃত্যুর একবছর কেটে গেলেও এখন পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ধাক্কা সামলে উঠতে পারেনি তার পরিবার। এখনও কি কারণে মৃত্যু, এটা আত্মহত্যা কিনা সেই মীমাংসাতেই পৌঁছায়নি সিবিআই। এরই মধ্যে ফের বড়সড় ধাক্কা খেল সুশান্তের পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+