'পদ্মাবত' ছবিতে শাহিদের জায়গায় সুশান্তকেই 'অফার' দেওয়া হয়, তারপর..! পুলিশকে বনশালী কী জানিয়ে দিলেন
'পদ্মাবত' ছবিতে শাহিদের জায়গায় সুশান্তকেই 'অফার' দেওয়া হয়, তারপর..! পুলিশকে বনশালী কী জানিয়ে দিলেন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে গোটা দেশ সরব। তাংর ভক্তকূল কিছুতেই এটিতে আত্মহত্যা মানতে রাজি নয়। এদিকে, মৃত্যু নিয়ে একাধিক মামলা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির বিতরের অন্ধকার জগত সুশান্তের মৃত্যুতে উস্কানি দিয়েছে বলে দাবি অনেকের। এমন অভিযোগের সাপেক্ষে, সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর তদন্তে পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে ডেকে পাঠায় পুলিশ।

সঞ্জয় লীলা বনশালী পুলিশকে জানিয়েছেন, তাঁর পর পর ৩ টি ছবিতে তিনি সুশান্তকে অফার দিয়েছেন। তবে ছবি থেকে তিনি অভিনেতাকে সরিয়ে দেননি। 'রামলীলা','বাজি রাও মস্তানি','পদ্মাবত' ছবিতে তিনি সুশান্তকে অফার দেন ছবির জন্য।
উল্লেখ্য, বনশালীর একের পর এক লোভনীয় ছবির অফার সেই সময় সুশান্ত ছাড়তে বাধ্য হন, কারণ যশরাজ ফিল্মের সঙ্গে তিনি ততদিনে ৩ টি ছবির চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার মধ্যে একটি শেখর কাপুরের পরিচালিত ছবি 'পানি'। যে ছবির প্রোজেক্ট বাস্তবায়িত হয়নি , পরিচালক প্রযোজক দ্বন্দ্বে। উল্লেখ্য, সুশান্তের মৃত্যু পর শেখর কাপুর একটি পোস্টে লেখেন যে , যে কারণ সুশান্তের মৃত্যু হয়েছে , তা 'অন্য় কারোর কর্মের ফল'।
এদিকে, সুশান্তের মৃত্যুর তদন্তে নেমে একের পর এক সেলেবের নাম পুলিশের সামনে আসছে। সেই তালিকায় রয়েছেন পরিচালক শেখর কাপুরও। তাঁকেও পুলিশ ডেকে পাঠাবে বলে মনে করা হচ্ছে। এদিকে, পুলিশি জেরার সামনে পরিচালক সঞ্জয়লীলা বনশালী জানিয়েছেন, 'পদ্মাবত' ছবিতে তিনি সুশান্তকে রাজপুত রাজার ভূমিকায় কাস্ট করতে চেয়েছিলেন। যে ভূমিকায় শাহিদ কাপুর অভিনয় করেন পরবর্তীকালে। উল্লেখ্য, সুশান্তের মৃত্যু নিয়ে বহু ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসতে থাকে। যার সমস্ত দিকে আপাতত পুলিশি নজর রয়েছে।












Click it and Unblock the Notifications