Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুশান্তের মৃত্যুতে কেঁপে গেল বলিউডের ভিত, ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে তোপ দাবাং পরিচালকের

সুশান্তের মৃত্যুতে কেঁপে গেল বলিউডের ভিত, ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে তোপ দাবাং পরিচালকের

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জন্য বলিউডের নেপোটিজমকে দায়ী করে টুইটের বন্যা বয়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে স্বজনপোষণ বা নেপোটিজমের বিরুদ্ধে এর আগেও কথা উঠেছে। তবে সুশান্তের মৃত্যুতে যেন ফের একবার চোখে আঙুল দিয়ে বিষয়টি তুলে ধরছে বিভিন্ন মহল। আর এই বিষয়ে বিশাল লম্বা এক পোস্টে এই নিয়ে অভিযোগ করলেন বলিউড ব্লকবাস্টার সিনেমা দাবাং সিনেমার পরিচালক অভিনব কাশ্যপ।

বলিউডের স্বজনপোষণ

বলিউডের স্বজনপোষণ

দাবাং পরিচালক তথা বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ। সুশান্তের মৃত্যুতে বলিউডের স্বজনপোষণের কালো দিকটি তুলে ধরে এক বিশাল লম্বা পোস্ট লেখেন এই পরিচালক। সেখানেই ওআইআরএফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সলমন খানের বিরুদ্ধে একের পর এখ বিস্ফোরক সব অভিযোগ আনেন অভিনব।

বলিউডের কালো রূপ

বলিউডের কালো রূপ

এদিন তিনি লেখেন, 'সুশান্তের আত্মহত্যা ফের একবার বলিউডের কালো রূপটা সামনে নিয়ে এল। #মিটু মুভমেন্ট যেমন বলিউডের ভিত নাড়িয়ে দিয়েছিল, তেমন করেই সুশান্তের মৃত্যু বলিউডের স্বজনপোষণ ও কালো রূপ দেখা যাবে।'

সুশান্তের মৃত্যুর তদন্তের দাবি

সুশান্তের মৃত্যুর তদন্তের দাবি

অভিনব আরও লেখেন, 'সরকারের কাছে আমার অনুরোধ, সুশান্তের বিষয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হোক। শান্তিতে থেকো এবার তুমি সুশান্ত সিং রাজপুত। কিন্তু তোমার শুরু করা লড়াই এখনও শেষ হয়নি। সুশান্তের আত্মহত্যা সামনে নিয়ে এল এক বড় সমস্যাকে, যার মধ্যে দিয়ে আমরা অনেকেই যাচ্ছি। ঠিক কী ঘটলে একজন মানুষ এভাবে আত্মহত্যার পথ বেছে নেন? আমার ভয় হচ্ছে। ওঁর মৃত্যু হিমশৈলের শিখরমাত্র।'

যশরাজ ফিল্মসকে অভিনবের তোপ

যশরাজ ফিল্মসকে অভিনবের তোপ

এদিন সরাসরি যশরাজ ফিল্মস ও সলমন খানের দিকে অভিযোগের তির ছুড়ে দেন অভিনব। তিনি এক সুদীর্ঘ পোস্টে এদিন জানান কীভাবে নতুন প্রতিভাদের নষ্ট করে বলিউড। তিনি লেখেন, 'সুশান্তের মৃত্যু যশ রাজ ফিল্মস-এর ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিকেও কাঠগড়ায় এনে দাঁড় করাচ্ছে। দেখতে হবে তাদের জন্যেই এভাবে খাদের কিনারায় গিয়ে সুশান্তকে দাঁড়াতে হয়েছিল কি না। আমার নিজের অভিজ্ঞতাও এর চেয়ে আলাদা কিছু নয়। আমাকেও এক্সপ্লয়েট এবং বুলি করা হয়েছে।'

সলমন ও তাঁর পরিবারকে দোষারোপ

সলমন ও তাঁর পরিবারকে দোষারোপ

এদিন সলমন খান ও তাঁপ পরিবারকেও কাঠগড়ায় দাঁড় করান এই পরিচালক। পোস্টে অভিনব কাশ্যপ অভিযোগের বন্যা বইয়ে দিয়ে একের পর এক বাণ নিক্ষেপ করেন সালমান খান ও তাঁর পরিবারের দিকে। অভিনবের অভিযোগ, আরবাজ খান ও তাঁর পরিবার তাঁর কেরিয়ারের ক্ষতি করার চেষ্টা করেছে।

অভিনবের প্রজেক্ট বন্ধ করার অভিযোগ

অভিনবের প্রজেক্ট বন্ধ করার অভিযোগ

২০১০-এ দাবাং মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর সমস্ত প্রজেক্ট বন্ধ করা থেকে শুরু করে হুমকি দিয়েছে সলমন খানের পরিবারের সদস্যরা। এমনই বিস্ফোরক অভিযোগের তির দেগেছেন অভিনব। পরিচালকের অভিযোগ, একটা সময়ে সারাক্ষণ এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করতে হয়েছিল তাঁকে। এমনকি এসব কারণে তাঁর বিবাহ বিচ্ছেদও হয় বলে অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+