মৃত্যুর আগে সুশান্ত এক বিশেষ ধরনের ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলেন! এরপরের হাড়হিম করা তথ্য প্রকাশ্যে
মৃত্য়ুর আগে সুশান্ত এক বিশেষ ধরনের ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলেন! এরপরের হাড়হিম করা তথ্য প্রকাশ্যে
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ফের এক নতুন মোড়। পুলিশ সূত্রের নয়া খবর এদিন প্রকাশ পেয়েছে এক সর্বভারতীয় চ্যানেলে। আর সেই খবর অনুযায়ী, সুশান্ত সিং রাজপুতের মনরোগ বিশেষজ্ঞের বয়ান সম্পর্কীয়ও বেশ কিছু তথ্য প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রের দাবি, সুশান্তের মৃত্যুর তদন্তে মনরোগ চিকিৎসক ও মনোবিজ্ঞানী দুইজনকেই আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বান্দ্র পুলিশ স্টেশনে সুশান্তের চিকিৎস এসে জানিয়েছেন, এক বিশেষ ধরনের ওষুধ তিনি সুশান্তকে নিতে পরামর্শ দেন, অবসাদ কাটাতে। এমন বার্তা সুশান্ত সম্পর্কে তাঁর ঘনিষ্ঠরাও দিয়েছেন। জানা যাচ্ছে, মৃত্যুর কয়েকদিন আগে থেকে সুশান্ত সেই সমস্ত ওষুধ সেবন বন্ধ করে দেন। সুশান্তের এই ওষুধ বন্ধ হয়, তাঁর প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যুর পর থেকে।
এদিকে, পুলিশ জানতে পেরেছে, সুশান্তকে নিয়ে কেউ প্রবল সমালোচনার সুরে প্রতিবেদন প্রকাশ করলে, তা নিয়ে ভেঙে পড়তেন অভিনেতা। আর এই সমালোচনা ধর্মী প্রতিবেদনের দিকটি নিয়ে পুলিশ তদন্ত করছে। কোনও বিশেষ পি আর সংস্থা সুশান্তের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছিল কি না, তা নিয়েও তদন্ত হচ্ছে। সবমিলিয়ে সুশান্ত মৃত্যু মামলা ঘিরে একের পর এক নতুন মোড় পুলিশের সামনে আসতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications