বেফিকরে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও ফিরিয়ে দিতাম : সুশান্ত সিং রাজপুত
কাই পো চে হোক বা ব্যোমকেস বক্সি, অভিনয়ে হামশাই প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি-তে অভিনয় করে জনপ্রিয়তাও যেমন পেয়েছেন তেমনই নিজের বহুমুখী অভিনয় দক্ষতাও জাহির করতে সমর্থ হয়েছে
কাই পো চে হোক বা ব্যোমকেস বক্সি, অভিনয়ে হামশাই প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি-তে অভিনয় করে জনপ্রিয়তাও যেমন পেয়েছেন তেমনই নিজের বহুমুখী অভিনয় দক্ষতাও জাহির করতে সমর্থ হয়েছে।
তবে বি-টাউনের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে তাঁর শীতল সম্পর্ক কিন্তু অনেকেরই আলোচনার বিষয়। সম্প্রতি এক জনপ্রিয় ইংরাজী দৈনিককে এবিষয়ে নিজের মত প্রকাশ করলেন সুশান্ত। বললেন, "সম্ভভত আমরা সমবয়সী এবং যেহেতু আমি আদিত্য চোপড়ার সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি এবং রণবীর উল্টোটা করেছে তাই হয়তো এই তুলনা টানা সহজ হয়।"

রণবীরের শেষ ছবি বেফিকরে তারুণ্যে ভরা প্রেমের গল্প। এই ছবিতে চুমুর সংখ্যার কারণে তা দর্শকের নজর কাড়ে। জোর গুজব প্রথমে নাকি এই ছবিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। এবিষয়ে সুশান্তকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, "আমি পরিষ্কার করে একবারই বলতে চাই, আমাকে কখনও বেফিকরে ছবির প্রস্তাব দেওয়া হয়নি। তবে প্রস্তাব দেওয়া হলেও আমি অভিনয় করতাম না।"
"ছবিটি বক্সঅফিসে যা ফল করেছে শুধু তা দেখে বলছি না, আমার কাছে কারণ আছে। একই প্রোডাকশন হাউজ যদি আমাকে ব্যোমকেশ বক্সির মতো ছবি করার প্রস্তাব দিত আমা করতাম, শেখর কাপুরের পানি ছবিতেও অভিনয় করতাম।" বললেন সুশান্ত।
শুধু এখানেই শেষ নয়, আরও বললেন সুশান্ত, "যদি বেফিকরে ভারতের যুব সমাজকে তুলে ধরে, যেটা কি না ছবি নির্মাতাদের দাবি, তাহলে বক্স অফিসেও তার প্রভাব পড়ত। তা হয়নি, তাই আমিও খুব একটা আগ্রহী নই। তা বলে আমি কিন্তু বলছি না সিনেমায় শুধু মাত্র সত্যি গল্পই (পিঙ্ক, নীরজা, ধোনি বায়োপিক) দেখানো উচিত। তবে জঙ্গলবুক-এর মতো কাল্পনিক ছবিও দারুণ সাড়া ফেলতে পারে। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি আপনার ছবি নিয়ে কী দাবি করছেন তা আগে জানুন একবার। "












Click it and Unblock the Notifications