সুশান্তের 'নিখোঁজ' টুইট ঘিরে রহস্য, জল্পনা গভীর হচ্ছে! পুলিশি তদন্ত কোনদিকে
সুশান্তের 'নিখোঁজ' টুইট ঘিরে রহস্য, জল্পনা গাঢ় হচ্ছে! পুলিশি তদন্ত কোনদিকে
সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যু সংবাদ ঘিরে গোটা দেশ তোলপাড় হয়েছে। দিকে দিকে প্রশ্ন উঠেছে, এত চনমনে এক অভিনেতা কীভাবে নিজের সব টুকুকে এক লহমায় দুমড়ি দিয়ে আত্মঘাতী হতে পারেন? এদিকে, পুলিশ তদন্তে নেমেও বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে।

সুশান্ত সিং রাজপুতের টুইটার অ্যাকাউন্ট ঘিরে একাধিক তথ্য উঠে আসতে শুরু করেছে। তাঁর শেষ টুইট গত ২৭ ডিসেম্বর বলে দেখা যাচ্ছে। এদিকে, প্রশ্ন উঠছে, এত বড় মাপের এক অভিনেতা,গত ডিসেম্বরের পর থেকে একটিও টুইট করেননি .. এটা সত্যি কি আদৌ? এতদিন টুইটারে তিনি কোনও ছবিরও কি প্রোমোশন করেননি?
গোটা বিতর্ক নিয়ে এবার সুশান্তর প্রোফাইল ভালো করে খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, সুশান্তের টুইটার প্রোফাইল নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে মুম্বই পুলিশ। উল্লেখ্য, সুশান্তের আত্মহত্যার তত্ত্বেই শিলমোহর দিয়েছে পুলিশ। যদিও এই মৃত্যু ঘিরে খুনের তত্ত্বও উঠে আসে। তবে তাতে সায় দেয়নি পুলিশি রিপোর্ট।
{quiz_184}












Click it and Unblock the Notifications