সুশান্তের অপূর্ণ স্বপ্নকে পূরণ করবেন পরিচালক, 'চন্দা মামা দূর কে' নিয়ে পরিকল্পনা শুরু

সুশান্তের অপূর্ণ স্বপ্নকে পূরণ করবেন পরিচালক, 'চন্দা মামা দূর কে' নিয়ে পরিকল্পনা শুরু

২০২০ তে ভারতীয় বিনোদন দুনিয়ায় সবচেয়ে খারাপ খবর ছিল সুশান্ত সিং রাজপুতের আস্বাভাবিক মৃত্যু। তারাদের দেশে চলে গিয়েছেন সুশান্ত। ২০২১ সালে পরিচালক সঞ্জয় পুরন সিং চৌহানের 'চন্দা মামা দূর কে'তে সুশান্তের অভিনয় করার কথা ছিল। সুশান্তের মতো তারকার না ফেরার দেশে চলে যাওয়ার পর, এই সিনেমায় কে অভিনয় করতে চলেছেন, সেই নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে কৌতুহল রয়েছে।

'চন্দা মামা দূর কে' অভিনয় করবেন বলে নিজেকে তৈরি করেছিলেন সুশান্ত

'চন্দা মামা দূর কে' অভিনয় করবেন বলে নিজেকে তৈরি করেছিলেন সুশান্ত

'চন্দা মামা দূর কে' কে নিয়ে নিজেকে প্রস্তুত করা শুরু করেছিলেন সুশান্ত। একজন মহাকাশচারীকে নিয়ে গল্প। সেই কারণেই নাসাতেও গিয়েছিলেন সুশান্ত। এছাড়া বান্দ্রায় তাঁর ফ্ল্যাটের টেলিস্কোপ থেকেও মহাকাশ দেখতেন।

সুশান্ত মনে প্রাণে এই সিনেমাটি করতে চেয়েছিলেন

সুশান্ত মনে প্রাণে এই সিনেমাটি করতে চেয়েছিলেন

বিশেষ এই সিনেমা নিয়ে পরিচালক সঞ্জয় পুরন সিং জানিয়েছেন, সুশান্তই তাঁর সিনেমায় মূল চরিত্র ছিল। অর্থের কারণে সেই সময় প্রোজেক্ট কিছুটা পিছিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত সুশান্তের আর এই সিনেমাটিতে অভিনয় করে ওঠা হল না। অভিনেতা মনে প্রাণে এই সিনেমাটি করতে চেয়েছিলেন।

পরিচালক কী বললেন

পরিচালক কী বললেন

পরিচালক আরও জানিয়েছেন, ফের এই সিনেমা নিয়ে তিনি পরিকল্পনা শুরু করেছেন। প্রযোজকরাও সিনেমার কাজ ২০২১ সালে এগিয়ে নিয়ে যাওযার জন্য সবুজ-সংকেত দিয়েছেন।

সুশান্তের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হতে চলেছে

সুশান্তের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হতে চলেছে

সেক্ষেত্রে সুশান্ত সিংয়ের পরিবর্তে নতুন মুখে খোঁজে পরিচালক। সুশান্তের জায়গা কাকে তিনি কাস্ট করবেন সেই নিয়ে অবশ্য এখনও কিছু জানাননি। কিন্তু সুশান্তের অপূর্ণ স্বপ্নকে তিনি পূরণ করে অভিনেতাকে তিনি শ্রদ্ধা জানাতে চান বলে পরিচালক জানিয়ে রেখেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+