ধোনির অবসর নিয়ে মুখ খুললেন 'অনস্ক্রিন ধোনি' সুশান্ত সিং রাজপুত

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, এবং টি২০ ক্রিকেটের অধিনায়ক পদ থেকে ধোনির আকস্মিক সরে যাওয়ার ঘটনায় বেশ মর্মাহত অনস্ক্রিন ধোনি সুশান্ত সিং রাজপুত

এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি ছবিতে অভিনয়ের পর থেকে অনেকেই সুশান্ত সিং রাজপুতকে ধোনি বলেই ডাকতে শুরু করেছিল। কিন্তু একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, এবং টি২০ ক্রিকেটের অধিনায়ক পদ থেকে ধোনির আকস্মিক সরে যাওয়ার ঘটনায় বেশ মর্মাহত অনস্ক্রিন ধোনি।

একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে দিয়ে সুশান্ত বলেন, "আমি কারণটা জানি না। আমার খবরটা শোনার পর থেকে খুব খারাপ লাগছে। ওঁকে যতটা চিনি তাতে ভেবেচিন্তেই যে উনি সিদ্ধান্ত নিয়েছেন তা বলা যায়। এবং ওৎ এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই স্পষ্ট কেন ওকে সেরা অধিনায়ক বলা হয়। ব্যক্তিসত্ত্বাকে কখনও প্রাধান্য দেন না ধোনি, সবসময়, দেশ, দল তাঁর কাছে সবার আগে। ভারতের অধিনায়ক হিসাবে আমি ওঁকে মিস করব।"

ধোনির অবসর নিয়ে মুখ খুললেন 'অনস্ক্রিন ধোনি' সুশান্ত সিং রাজপুত

এরপর সুশান্ত আরও বলেন, "এই বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে আমি বিশেষজ্ঞ নই। আর হয়তো এই বিষয় নিয়ে মন্তব্য করা সময় এটা নয়। এখন আমাদের মনে রাখা উচিত কীভাবে এই মানুষটা নিঃস্বার্থভাবে দশক ধরে সফলভাবে ভারতীয় দলকে চালিত করেছেন।"

এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এই ছবি বক্সঅফিসে হইচই ফেলে দেয়। ১০০ কোটির বেশি ব্যবসা করে এই ছবি। এই ছবিতে ধোনির চরিত্রে অভিনয় করার জন্য প্রসংশাও কুড়িয়েছিলেন সুশান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+