সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়! রিয়াকে ঘিরে বড় বার্তা ইডির
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এবার চাঞ্চল্যকর মোড়। বেলা গড়াতেই এদিন জানা যায় যে এই বলিউড তারকার মৃত্যুর মামলার তদন্তে কেন্দ্র সিবিআইয়ের হাতে দিতে চলেছে। আর গোটা পরিস্থিতিতে আপাতত কেন্দ্রীয় চরিত্র হিসাবে উঠে আসছেন সুশান্তের বান্ধবী রিয়া। সেই রিয়াকে ঘিরেও একাধিক খবর আজ দিনভর বলিউডকে আলোচনায় রাখে।

এদিকে, বেলায় সিবিআই সুশান্ত মামলার দায়িত্ব গ্রহণ করতেই রিয়াকে সন্ধ্যে নাগাদ সমন পাঠায় ইডি। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। রয়েছে ১৫ কোটি টাকা সুশান্তের অ্যাকাউন্ট থেকে উধাও করার অভিযোগ। ফলে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এই মুহূর্তে গোটা পরিস্থিতি চাঞ্চল্যকর দিকে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, বহুদিন ধরেই সুশান্ত মামলায় এক রাজনীতিক জড়িত থাকার অভিযোগ উঠতে শুরু করে। যদিও শিবসেনা এদিন জানিয়ে দেয় ,মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পুত্র আদিত্যকে এই মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।
এদিকে, সুশান্ত মামলা বিহার পুলিশ হাতে নিতেই একাধিক চাঞ্চ ল্যকর মোড় সামনে আসে। দেখা যায়, তদন্তরত বিহার পুলিশের অফিসারকে কোয়ারেন্টাইনে রাখে মহারাষ্ট্র প্রশাসন। বিহার পুলিশ রিয়ার বাড়ি পৌঁছলে দেখে, অভিনেত্রী সেখানে নেই। এরপরও চলতে থাকে মহারাষ্ট্র বনাম বিহার পুলিশের দ্বন্দ্ব। ক্ষোভে ফুঁসে ওঠে বিহার সরকার। সঙ্গে সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর চিঠি যা কেন্দ্রের কাছে। এরপরই সিবিআই তদন্তের ঘোষণা উঠে আসে।












Click it and Unblock the Notifications