অবশেষে এই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার সুশান্ত সিং রাজপুতের
গুঞ্জন অনেকদিন ধরেই ছিল, তা নিয়ে আলোচনাও জোরকদমে চলছিল টিনসেলটাউে। তবে বলিউডের এই মুহূর্তের অন্যতম উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত অবশেষে নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন বলে খবর।
গুঞ্জন অনেকদিন ধরেই ছিল, তা নিয়ে আলোচনাও জোরকদমে চলছিল টিনসেলটাউে। তবে বলিউডের এই মুহূর্তের অন্যতম উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত কিছুতেই নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করছিলেন না।
তবে এবার খবর, অবশেষে বলিউডের আর এক উঠতি অভিনেত্রী কৃতী শ্যাননের সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। প্রকাশ্যে নাকি জানিয়েছেন, তাঁর জীবনে নতুন প্রেমিকা আর কেউ নন, কৃতীই।

গতবছর সুশান্ত সিং রাজপুতের সিনেম এমএস ধোনি মুক্তি পায়। এবং বক্স অফিসে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। একা অভিনেতা হিসাবে কোনও সিনেমাকে যে সুশান্ত টানতে পারবেন তা প্রমাণ করে দিয়েছেন তিনি। তবে তার জন্য অবশ্য সেরা অভিনেতার পুরস্কার জোটেনি তাঁর কপালে। এমনকী সেজন্য হতাশাও চেপে রাখেননি তিনি।
টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা থেকে 'কাই পো চে' সিনেমা দিয়ে বলিউডে অভিনয়জীবন শুরু হয় সুশান্তের। এরপর পিকে-র মতো সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি। তবে একা নায়ক হিসাবে সবচেয়ে বড় ব্রেক এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি সিনেমার মাধ্যমেই।
প্রসঙ্গত, কৃতী শ্যাননের সঙ্গে রবতা সিনেমায় অভিনয় করেছেন সুশান্ত। আপাতত তাঁকেই প্রেমিকা হিসাবেও মেনে নিয়েছেন তিনি। ডিজাইনার মনীশ মালহোত্রার জন্মদিনের পার্টিতে নিজের গোপন সম্পর্কের কথা স্বীকার করেছেন সুশান্ত, বলিউডে খবর এমনটাই। এখন দেখার এরপরে কৃতী কীভাবে এই বিষয়ে প্রতিক্রিয়া দেন।












Click it and Unblock the Notifications