কখন সত্যান্বেষী, কখনও প্রেমিক কখনও আবার ধোনি! সুশান্তের সেরা অভিনয় একনজরে
কখন সত্যান্বেষী, কখনও প্রেমিক কখনও আবার ধোনি! সুশান্তের সেরা অভিনয়
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন সুশান্ত। রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ধোনির বায়োপিকে অভিনয় করেছিলেন। পর্দায় ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ জেতান সুশান্ত। সেই সুশান্ত জীবনের ইনিংসে বড় তাড়াতাড়ি হিট উইকেট হয়ে প্যাভিলিয়েন ফিরলেন।

বড় পর্দায় প্রথম অভিনয়
২০১৩ সালে অভিষেক কাপুর পরিচালিত কাই পো চে সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সুশান্ত। ক্রিকেটার হতে চেয়েও রাজনীতির শিকারে ক্রিকেটার হয়ে ওঠা হয়নি। তাই ক্রিকেট স্কুল চালিয়ে ছোটদের কোচিং দেওয়া ইশানেরচরিত্রে একেবারে ফিট করে গিয়েছিলেন সুশান্ত। তাঁর অভিনয় দর্শকদের দারুণ মুগ্ধ করেছিল।

মুখে হাসি আর চোখে আবেগ, প্রেমিকের ভূমিকায় হিট ছিলেন সুশান্ত
প্রেমিক চরিত্র দারুণ মানিয়ে যেতে পারতেন সদা হাস্যময় সুশান্ত সিং রাজপুত। ২০১৪ সালে শুদ্ধ দেশী রোম্যান্সে প্রেমিক চরিত্রে মেয়েদের হৃদয়ে ঝড় তুলেছিলেন। পিকে চরিত্রে অল্প সময়েও ছাপ রেখে যান। ঠোঁটের কোণে এক চিলতে হাসি আর চোখে দারুণ এক্সপ্রেশনই প্রেমের দৃশ্যে অভিনয়ে সুশান্তের সবচেয়ে বড় ক্ষমতা বলে পরিচালকরা সার্টিফিকেট দিয়েছেন। সুশান্তের প্রেমের ছবিগুলির মধ্যে রাবতা, কেদারনাথও ছাপ রেখে গিয়েছে।

কখন আবার সত্যান্বেষী
পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় সুশান্ত বাংলায় প্রখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেন। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি সিনেমায় ক্ষুরধার সত্যান্বেষীর চরিত্রে অভিনয়ের জন্যে প্রশংসা কুড়িয়েছিলেন।

ধোনির বায়োপিকে বিশ্বকাপ জেতা
কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বায়োপিকে অভিনয় করা। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত। ধোনি সুশান্তকে নিজের ভূমিকায় দেখে আলাদা করতে পারেননি বলে জানিয়েছিলেন। পর্দায় ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপও জেতান সুশান্ত। জীবনের ইনিংসে অবশ্য ৩৪ বছর বয়সেই থেমে গেলেন তিনি।












Click it and Unblock the Notifications