সুশান্ত মৃত্যু কাণ্ডে ধোঁয়াশা, খুন না আত্মহত্যা সন্দেহ বাড়াচ্ছে এইমসের চিকিৎসকের অডিও টেপ

সুশান্ত মৃত্যু কাণ্ডে ধোঁয়াশা, খুন না আত্মহত্যা সন্দেহ বাড়াচ্ছে এইমসের চিকিৎসকের অডিও টেপ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নতুন করে ধোঁয়াশা তৈরি করলেন এইমসের চিকিৎসক সুধীর গুপ্তা। তাঁর অডিও টেপ প্রকাশ্যে এসেছে। তাতে সুশান্ত খুন করা হয়েছে বলে দাবি করেছেন চিকিৎসক। তারপরেই এইমসের দেওয়া ফরেন্সিক রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ কয়েকদিন আগেই এইমসের রিপোর্টে জানানো হয় খুন হননি সুশান্ত আত্মহত্যা করেছিলেন।

খুন না আত্মহত্যা

খুন না আত্মহত্যা

সুশান্ত সিং রাজপুত খুন হয়েছিলেন না আত্মঘাতী হয়েছিলেন এই নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। পরিবারের দাবি সুশান্ততে মাদক দিয়ে খুন করা হয়েছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী দাবি করেছেন তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্ত করতে গিয়ে বলিউডে একের পর এক ড্রাগ চক্র প্রকাশ্যে এসেছে।

এইমসের রিপোর্ট

এইমসের রিপোর্ট

এইমসের ফরেন্সিক টিম কয়েকদিন আগেই রিপোর্ট দিয়েছে খুন নয় আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর দেহে কোনও রকম খুন হওয়ার জখম পাওয়া যায়নি। ফরেন্সিক নমুনা সেটাই দাবি করছে। অন্যদিকে এইমসের চিকিৎসক সুধীর গুপ্তার একটি অডিও টেপ প্রকাশ্যে এসেছে তাতে চাঞ্চল্য ছড়িয়েছে নতুন করে। টেই অডিও টেপে সুধীর গুপ্তাকে বলতে শোনা গিয়েছেন সুশান্তকে খুন করা হয়েছিল তার প্রমাণ রয়েছে।

রিয়ার জেল হেফাজত

রিয়ার জেল হেফাজত

এদিকে সুশান্তের মৃত্যু মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তীর জেল হেফাজতের মেয়াদ ফের বাড়ল। সুশান্তকে মাদক খাওয়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষ টাকা সরিয়েছিলেন রিয়া এমনই অভিযোগ করেছে অভিনেতার পরিবার। রিয়াকে জেরা করে বলিউডে একের পর এক মাদক যোগ প্রকাশ্যে আসতে শুরু করে।

তারকাদের জেরা

তারকাদের জেরা

সুশান্ত কান্ডে একাধিক বলিউড তারকাকে জেরা করা হয়েছে। তার মধ্যে সইফ কন্যা সারা আলি খানও রয়েছে। সারার সঙ্গে সুশান্তের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। শ্রদ্ধা কাপুর এবং দীপিকা পাড়ুকোনকেও জেরা করেছেন এনসিবির আধিকারিকরা। দীপিকার মোবাইল ফোনও তারা বাজেয়াপ্ত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+