সুশান্ত কাণ্ডে ৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB হেফাজতে রিয়ার ভাই সৌভিক ও ম্যানেজারও স্যামুয়েল
সুশান্ত কাণ্ডে ৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB হেফাজতে রিয়ার ভাই সৌভিক ও ম্যানেজারও স্যামুয়েল
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় একের পর এক রহস্য উন্মোচন হয়ে চলেছে। সুশান্তকে মাদক দেওয়া হত এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই ঘটনায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তী জড়িত আছে বলে মনে করা হয়েছে। সৌভিককে গতকালই গ্রেফতার করেছিল নারকোটিক কনট্রোল ব্যুরোর তদন্তকারীরা। আজ তাঁদের ৯ দিলেন এনসিবি হেফাজত দিয়েছে মুম্বইয়ের আদালত।

মাদক পাচারকারীদের সঙ্গে সৌভিকের যোগাযোগ আগেই ফাঁস হয়ে গিয়েছিল। একের পর এক জেরায় মোড় ঘুরতে শুরু করে। সুশান্তকে মাদক খাওয়ানোর অভ্যাস রিয়া এবং তাঁর ভাই করিয়েছিলেন বলে দাবি করেছে স্যামুয়েল। সৌভিকের সঙ্গে মুম্বইয়ের একাধিক মাদক কারবারির যোগাযোগ মিলেছে।
গতকাল এই ঘটনায় রিয়ার বাড়িতে হানা দিেয়ছিলেন নারকোিটক কন্ট্রোল ব্যুরোর প্রতিনিধিরা। রিয়ার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সৌভিককে আটক করে দফতরে নিয়ে এসেছিলেন তাঁরা। এরপর সুশান্তের ম্যানেজার স্যমুয়েলের বাড়িতেও হানা দেয় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা।
স্যামুয়েল এবং সৌভিককে দীর্ঘক্ষণ মুখোমুখি বসিয়ে জেরা করেন মুম্বইয়ের নারকোটিক কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা। সেখানেই তাঁদের গ্রেফতার করা হয়। আজ সকালে দুজনের করোনা পরীক্ষা করানোর পর আদালতে পেশ করা হয়। মুম্বই আদালত তাঁদের ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications