ময়নাতদন্ত করা পাঁচ চিকিসৎককে জেরা করে সুশান্ত মৃত্যুর জট খুলতে চাইছে সিবিআই
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যে বেশ কয়েকজনের ওপর নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যার ফলে মনে করা হচ্ছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের কিনারা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই নিয়ে বলিউড তথা সারা দেশে আলোচনার অন্ত নেই।

চিকিৎসকদের জেরা
এদিন সিবিআই আধিকারিকরা মুম্বইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকদের জেরা করতে পারেন। যারা ময়নাতদন্ত করেছিলেন সুশান্তের মৃতদেহের। এবং সেই উদ্দেশ্যে একটি বড় প্রশ্নমালা তৈরি করা হয়েছে। ঠিক কী দেখে সুশান্তের ময়না তদন্ত রিপোর্টে সিদ্ধান্তে পৌঁছেছেন চিকিৎসকেরা, সেই সম্পর্কে বেশকিছু প্রশ্ন করা হতে পারে।

কোন কোন প্রশ্ন উঠছে
সুশান্তের শরীরে বিশেষ করে চোখ, থুতনি, ঠোঁট, গলা এবং পায়ে কোনও আঘাতের চিহ্ন ছিল কিনা তা জিজ্ঞাসা করা হতে পারে। এই ঘটনা আত্মহত্যা কিনা, সেই ব্যাপারে চিকিৎসকেরা কতদূর নিশ্চিত, সেই সম্পর্কেও জেরা করতে পারেন সিবিআই আধিকারিকেরা। হাসপাতালে আনার পরে কীভাবে রাখা হয়েছিল সুশান্তের দেহ, সেখানে সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত ছিল কিনা, কেন বেশি রাতে ময়নাতদন্ত করা হয়েছিল, কেন করোনা ভাইরাসের টেস্টিং রিপোর্ট আসার আগেই দেহ ময়নাতদন্ত করা হয়, কার অনুমতিতে এবং কোন সময় মৃত অভিনেতা দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়, এই সমস্ত প্রশ্ন করতে চলেছে সিবিআই।

তদন্তে সিবিআই
জানা গিয়েছে পাঁচ চিকিৎসকের একটি দল সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্ত করেছিল। গত ১৪ জুন নিজের বাড়িতে অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়। তারপর সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।












Click it and Unblock the Notifications